Kolkata Police Durga Puja 2026: দুর্গাপুজোয় নিরাপত্তায় কোনও খামতি নয়, সব থানাকে প্রস্তুতি শুরু করার নির্দেশ পুলিশ কমিশনারের
Last Updated:
Kolkata Police Durga Puja 2026: রথযাত্রা ও দুর্গাপুজোকে সামনে রেখে প্রস্তুতি শুরু, সব থানাকে বিশেষ নির্দেশ কলকাতা পুলিশের।
কলকাতা: পুজোর ভিড় নিয়ন্ত্রণে ব্লুপ্রিন্ট তৈরির নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। দুর্গাপুজো ও রথযাত্রাকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে কলকাতা পুলিশের সব থানাকে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। বিজেপি রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম পুজো এ বছর। ফলে প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিতে চাইছে লালবাজারও।
বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে সব ওসি ও ডিভিশনের ডিসিদের তিনি পুজো কমিটিগুলির সব থানার ওসি ও ডিভিশনের ডিসিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দ। এলাকাভিত্তিক সব পুজো কমিটির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। অতীতে কোনও পুজো কমিটি ঘিরে আইন-শৃঙ্খলার সমস্যা বা বিতর্ক ছিল কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
রৌনক দত্ত চৌধুরী
Location :
Kolkata,West Bengal




Post Comment