Purulia News: ফিল্মি কায়দায় তাণ্ডব! একই রাতে ৫ দোকানে দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়, গায়েব লক্ষাধিক টাকার সামগ্রী

Purulia News: ফিল্মি কায়দায় তাণ্ডব! একই রাতে ৫ দোকানে দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়, গায়েব লক্ষাধিক টাকার সামগ্রী

Last Updated:

Purulia News: সিনেমার কায়দায় গভীর রাতে বলরামপুরের বেড়মা চেক পোস্ট সংলগ্ন এলাকায় পরপর পাঁচটি দোকানে হানা দিল একদল পেশাদার চোর। এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র ও জেরক্স সেন্টার-সহ একাধিক দোকান থেকে নগদ টাকা ও দামি যন্ত্রপাতি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনা জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে।

+

বলরামপুরের বেড়মা চেক পোস্ট সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় তদন্তে পুলিশ

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে যেন সিনেমার কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বলরামপুরের বেড়মা চেক পোস্ট সংলগ্ন এলাকায়। একই রাতে পরপর পাঁচটি দোকানের টিন ও অ্যাসবেস্টস কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অত্যন্ত পরিকল্পিতভাবেই এই চুরি সংঘটিত হয়েছে। প্রতিটি দোকানের ছাউনির অংশ কেটে ভিতরে ঢোকার ধরন দেখে অনুমান, ঘটনার পিছনে পেশাদার চোর চক্রের হাত রয়েছে। চুরি হওয়া দোকানগুলির মধ্যে রয়েছে স্টেশনারি দোকান, অনলাইন ও জেরক্স সেন্টার, এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র-সহ মোট পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।

এ বিষয়ে এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক সোমনাথ সেন বলেন, তাঁর দোকান থেকে জেরক্স মেশিন, ব্যাঙ্কিং পরিষেবার বিভিন্ন যন্ত্রপাতি, একটি ল্যাপটপ, প্রায় ১০ হাজার টাকা নগদ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ফলে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্যও নষ্ট করার চেষ্টা হয়েছে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই কড়া অ্যাকশন! হাওড়ায় নাগরিক পরিষেবা সচল করতে ময়দানে জেলা প্রশাসন ও বিধায়করা

অন্যদিকে, একটি অনলাইন ও জেরক্স সেন্টার থেকেও মেরামতের জন্য রাখা একাধিক পুরনো মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলেও দোকান মালিকের কাছ থেকে জানা গিয়েছে। ‌রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের ছাউনি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ব্যবসায়ীদের খবর দেন। এরপর একে একে সামনে আসে ধারাবাহিক চুরির চাঞ্চল্যকর ঘটনা। ঘনবসতিপূর্ণ বেড়মা এলাকায় একই রাতে পাঁচটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী মহল। এলাকাবাসীর প্রশ্ন, এত বড় ঘটনা ঘটলেও রাতে কোনও শব্দ বা সন্দেহজনক নড়াচড়া কারও নজরে পড়ল না কেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Purulia News: ফিল্মি কায়দায় তাণ্ডব! একই রাতে ৫ দোকানে দুঃসাহসিক চুরি পুরুলিয়ায়, গায়েব লক্ষাধিক টাকার সামগ্রী

Post Comment

You May Have Missed