Suvendu Adhikari: হুল দিবসে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: হুল দিবসে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Last Updated:

হুল দিবসে আদিবাসীদের জন্য দরাজ মুখ্যমনত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারকে আদিবাসী উন্নয়ন নিয়ে খোঁচা দিয়ে আদিবাসীদের জন্য রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা উল্লেখ করেন।

কী বললেন শুভেন্দু
কী বললেন শুভেন্দু

বাঁকুড়ায় হুলদিবসের অনুষ্ঠানে আদিবাসীদের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এবার সরকারি ভাবে হুল দিবস পালন করার সুযোগ পেয়েছে বিজেপি এর সরকার। জল-জমি-অধিকারের যে লড়াই তা প্রতিষ্ঠিত হোক। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি, অটলজি স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই আপনারা নিচে নয়, আপনারা আমাদের পাশে বসুন। আপনারাও বিকশিত ভারত গড়তে এগিয়ে আসুন। আমাদের এই মন্ত্রীসভায় একাধিক আদিবাসী নেতাকে মন্ত্রী করেছি যাতে আপনাদের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়”।

সেই সঙ্গে আদিবাসী উন্নয়ন নিয়ে আগের সরকারকে খোঁচাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিগত সরকারের আমলে আপনাদের এখানে কোনও কর্মসূচি করতে দেয়নি। একলব্য স্কুলের জন্য জমি দেয়নি। দ্রৌপদি মুর্মুকে অপমান করেছে তৃণমূল সরকার”।

পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার ফলে আদিবাসীরা যে যে সুবিধাগুলো পাবেন, তা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের অনেক কর্মসূচি আমরা চালু করেছি। অগাস্ট মাস থেকে এর সুফল পাবেন। কৃষি ও উদ্যান পালনে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেটা আমরা দেখছি। আপনাদের যে ভাতা জয় জোহার ভাতা রয়েছে তাতে আরও ৫০০ টাকা বাড়িয়েছি। আদিবাসী এলাকার উন্নয়ন এর জন্য ৩৫০ কোটি টাকা এর প্যাকেজ দিয়েছি। যারা হোস্টেল এ থাকেন আদিবাসী ছাত্ররা তাদের খাদ্য ভাতা ৩৩০০ টাকা করা হয়েছে। আদিবাসীদের সংরক্ষণ দিত না পূর্বতন সরকার। হাজার হাজার ভুয়ো এসসি-এসটি সার্টিফিকেট দিয়েছে। দফতর তদন্ত করছে। যিনি দিয়েছেন ও যিনি নিয়েছেন দুজনকেই জেলে ভরব। আদিবাসী দের নাম ভুয়ো সার্টিফিকেট দিতে দেব না। পশ্চিমঞ্চল দফতর এ প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা টাকা ও দেয়নি। আমরা এবারে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি। এই জঙ্গল মহল এর ৭২টি ব্লকে ব্যাপক উন্নয়ন হবে”।

জামশেদপুর ও দুর্গাপুরকে ২০০ কিলোমিটার রাস্তায় যুক্ত করা যায়। আমি জেলাশাসককে বলেছি ওই জায়গাতে পশ্চিমঞ্চল উন্নয়ন দফতরের টাকায় এই জায়গায় হসপিটাল করে দেব। মুকুটমণিপুর একটি আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে পরিকাঠামো আরও উন্নয়ন দরকার। আমরা এটা করব”।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: হুল দিবসে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Previous post

একুশে জুলাই ধর্মতলায় কোনও তৃণমূলই সভা করতে পারবে না, ঋতব্রত-মমতা দুই পক্ষকেই জানাল পুলিশ

Next post

অন্নপূর্ণা যোজনার বড় আপডেট…! কতজন আবেদন করেছেন? ১ লা জুলাই কতজন পাবেন ৩০০০ টাকা? বলে দিলেন মুখ্যমন্ত্রী

Post Comment

You May Have Missed