৬০ বছর বয়সে বিয়ে! এই বলি অভিনেত্রী কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গেও
কলকাতা: কথায় বলে, প্রেম এবং যুদ্ধ.. এই ২ ক্ষেত্রে সবকিছুই হতে পারে। সবকিছু। ঠিক তেমনই বেশ প্রচলিত আরও একটা প্রবাদবাক্য, প্রেমের কোনও বয়স হয় না। সেই কথাই যেন ফের একবার মনে করিয়ে দিয়েছেন, সুহাসিনী মুলে (Suhasini Mulay)। হিন্দি চলচ্চিত্রের দুনিয়ায় সুহাসিনী মুলে ভীষণ জনপ্রিয় নাম, কাজ করেছেন ‘লগান’-এর মতো জনপ্রিয় সিনেমায়। শুধু হিন্দি নয়, একাধিক ভাষাতেই কাজ করেছেন সুহাসিনী মুলে, পেয়েছেন জনপ্রিয়তাও। অভিনেত্রী বিয়ে করেছেন, তাঁর থেকে মাত্র ৫ বছরের বড়, অতুল গুর্তুকে (Atul Gurtu)। সুহাসিনী আর অতুলের আলাপ ফেসবুকে, মাত্র ৭৫ দিনের আলাপেই, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সুহাসিনী। চিরকালই নিজের জীবন নিয়ে স্পষ্টবক্তা সুহাসিনী তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মা হতে চান না। মা হলে, কেরিয়ারের দিক থেকে ফোকাস চলে যায়।
কেন ৬০ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সুহাসিনী?
কিন্তু ৬০ বছর বয়সে, কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সুহাসিনী মুলে? কী বলেছিল তাঁর পরিবার? একটি সাক্ষাৎকারে সুহাসিনী জানিয়েছিলেন, বাড়িতে বিয়ের কথা তিনি নিজেই বলেছিলেন। তাঁর মা সমস্তটা শুনে বলেছিলেন, ‘তোমায় আর কিই বা বলব, তুমি তো অনেকদিন আগেই হাতের বাইরে চলে গিয়েছো।’ তবে বিয়ের পরে, সুহাসিনীর কাছে তাঁর মা বারে বারে জানতে চেয়েছিলেন যে, অতুল গুর্তুর সঙ্গে বিবাহিত জীবনে তিনি খুশি আছেন কি না? সুহাসিনী জানিয়েছিলেন, তিনি এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে বেশি ভাবনাচিন্তা করা ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন, যদি একসঙ্গে না থাকতে পারেন তাহলে বিচ্ছেদ হয়ে যাবে। সুহাসিনী মনে করেন, বিয়েতে যদি থাকতে না পারেন, তাহলে বিচ্ছেদ করে স্বামীর হাত থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সন্তানের থেকে কখনও মুক্তি পাওয়া যায় না, তার প্রতি দায়িত্ববোধ থেকে যায় সবসময়। সেই কারণে সন্তান চাননি সুহাসিনী।
তবে সুহাসিনী মুলেকে শুধু বলিউড তারকা বললে পুরোপুরি বলা হয় না। তাঁর রয়েছে একটা বাংলা যোগও। বাংলার ২ কিংবদন্তি, সত্যজিৎ রায় (Satyajit Roy) এবং মৃণাল সেনের সঙ্গে কাজ করেছেন সুহাসিনী মুলে। তাঁদের সহকারী হিসেবে কাজ করেছেন সুহাসিনী। ‘দিল চাহতা হ্যায়’ , ‘যোধা আকবর’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Bikram Chatterjee: নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম



Post Comment