৫ লাখের বেশি ফলোয়ার আছে ? আপনিও সেবির নজরে সেলিব্রিটি, আসছে নতুন নিয়ম !

৫ লাখের বেশি ফলোয়ার আছে ? আপনিও সেবির নজরে সেলিব্রিটি, আসছে নতুন নিয়ম !

SEBI Financial Celebrity : অর্থ সংক্রান্ত বিজ্ঞাপনের (Financial Ads) ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। আগামী দিনে শেয়ার বাজার (Share Market), মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মতো বিজ্ঞাপনের ক্ষেত্রে ক্রীড়া জগৎ (Sports) , ফিল্ম (Films) বা অন্যান্য সেক্টরের তারকাদের (Celebrity) মতো সেলেব ধরা হবে সাধারণ ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালীদের।  

নতুন কী প্রস্তাব আনতে চলেছে সেবি
সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন প্রস্তাব অনুযায়ী, ভারতে আর্থিক বিজ্ঞাপনের দুনিয়ায় এবার ৫ লাখ ফলোয়ার তালেই তাদের ‘সেলিব্রিটি’ বা তারকা ধরা হবে। এরা চাইলেই ফিন্যান্সিয়াল অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে এদেরকেও অন্যান্য জগতের তারকাদের মতো প্রাধাণ্য দেওয়া হবে। 

বিজ্ঞাপনের ক্ষেত্রে বদলে যাচ্ছে এই নিয়ম
সেবির নতুন প্রস্তাবিত কমন অ্যাডভার্টাইজমেন্ট কোড (CAC)-এ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যদি যেকোনও একটি প্ল্যাটফর্মে ৫ লাখের বেশি ফলোয়ার থাকে, তবে তাদের ‘সেলিব্রিটি’ হিসেবে গণ্য করা হবে। এর ফলে সিনেমার তারকা বা অন্যান্য নামী ব্যক্তিত্বদের জন্য বিজ্ঞাপনের যে নিয়ম প্রযোজ্য, তা এবার থেকে এই ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রেও কার্যকর হবে।

কবে থেকে এই প্রস্তাবের সূচনা
বিগত কিছুদিন ধরেই এই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে রিপোর্ট বলছে, গত ২৩ জুন এই বিষয়ে একটি পরামর্শের খসড়া প্রস্তাব সবার সমানে আনে বাজার নিয়ন্ত্রক সংস্থা। স্টক ব্রোকার, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ও পোর্টফোলিও ম্যানেজারদের মতো নিয়ন্ত্রিত সংস্থাগুলির বিজ্ঞাপনের নিয়ম আরও কঠোর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনই এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সেবির তরফে। ইতিমধ্য়েই এই নিয়ে একটি ঘোষণা করা হয়েছে। যেখানে সেবি বলেছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত এই বিষয়ে জনসাধারণের মতামত চাওয়া হবে। পরে সব আলোচনা করে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

এই ক্ষেত্রে সেবির সেলিব্রিটি হওয়ার যোগ্য কারা 
সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন প্রস্তাবিত সংজ্ঞা অনুযায়ী..
৫ লাখ ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সার: যদিও কোনও ইনফ্লুয়েন্সারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৫ লাখ বা তার বেশি ফলোয়ার থাকে তবে সে সেবির সিলিব্রিটি।

২ আন্তর্জাতিক ক্রীড়াবিদ: এখানেই শেষ নয়। যারা অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছে তাদেরও ধরা হবে সেলেব হিসাবে। এই তালিকায় থাকবে ক্রিকেট বা কবাডির মতো অ্যাথলিটরাও।

৩ টেলিভিশন ব্যক্তিত্ব: বাদ যায়নি টেলিভিশন ব্যক্তিত্বরাও। যারা কুইজ শো, রান্নার অনুষ্ঠান, নিউজ শো, কমেডি শো বা রিয়্যালিটি শো-এর মতো টেলিভিশন প্রোগ্রামে অন্তত ১টি সিজন বা ন্যূনতম ১০টি এপিসোডে সঞ্চালক বা অ্যাঙ্কর হিসেবে কাজ করেছেন, তাদেরও এই তালিকায় রাখা হয়েছে।

৪ রিয়্যালিটি শো-এর প্রতিযোগী: টেলিভিশন বা ওটিটি (OTT) প্ল্যাটফর্মের রিয়্যালিটি শো-এর বিজয়ী এবং রানার্স-আপরা (যেখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো একাধিক এলিমিনেশন রাউন্ড থাকে) এই তালিকায় পড়বেন।

৫ এআই তারকারাও তালিকায় : সবথেকে নজরকাড়া বিষয় হল, সেবির এই প্রস্তাবের তালিকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সেলেবদের নামও। বলা হয়েছে, AI দিয়ে তৈরি মানুষের মতো বৈশিষ্ট্যযুক্ত ও দর্শকদের প্রভাবিত করতে সক্ষম এমন কোনও ভার্চুয়াল ক্যারেক্টার বা এআই ইনফ্লুয়েন্সারকে আর্থিক বিজ্ঞাপনে ব্যবহার করা হলে, তাদের ক্ষেত্রেও সাধারণ তারকাদের মতোই সমস্ত নিয়ম প্রযোজ্য হবে।

আরও পড়ুন : পতনের বাজারেও দুরন্ত রিটার্ন ! টাকা হয়েছে ৫ গুণেরও বেশি, জেনে নিন ৫ ফান্ডের নাম

Previous post

Fish Cultivation: বসিরহাটে ‘হেলিকপ্টার মাছ’-এর তাণ্ডব! রুই-কাতলা বাঁচাতে, চাষিদের মাথায় হাত পড়ার আগে জানুন বাঁচার উপায়

Next post

হুইলচেয়ারে অলকা যাজ্ঞিক, শারীরিক অবনতি? উদ্বিগ্ন অনুরাগী, গায়িকা বললেন…

Post Comment

You May Have Missed