২ উইকেট নিলেন প্রসিদ্ধ, তাও পসিন্দুর অর্ধশতরানে লাঞ্চপূর্বে দ্রুত গতিতে শতাধিক রান করল শ্রীলঙ্ক

কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুর দিকেই কামিল মিশারাকে সাজঘরে ফিরিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে তা সত্ত্বেও নিজের মাত্র দ্বিতীয় টেস্ট ইনিসংসেই পসিন্দু সূর্যবন্দরের (Pasindu Sooriyabandara) সুন্দর অর্ধশতরানে তড়তড়িয়ে রানের পরিমাণ ও গতি, উভয়ই বাড়ে। তৃতীয় দিনে কলম্বোতে পসিন্দুর সুবাদেই প্রথম সেশনে মোট ১২২ রান যোগ করল দ্বীপরাষ্ট্র। হারাল দুই উইকেট। ভারতের হয়ে দুই উইকেটই নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

এদিন খেলার শুরুটা ইতিবাচকভাবেই করেছিলেন কামিল মিশারা এবং পসিন্দু। তবে সেই পার্টনারশিপ দীর্ঘস্থায়ী হয়নি। নিজের অভিষেক ঘটানো কামিল মিশারাকে ১৯ রানে সাজঘরে ফেরান প্রসিদ্ধ। শুরুতে মিশারা কয়েকটি বাউন্ডারি মারলেও, প্রসিদ্ধ নিজের উচ্চতার সাহায্য বাড়তি বাউন্সেই মিশারাকে সাজঘরে ফেরান। তিনি বলে খোঁচা দিয়ে কিপারের হাতে ধরা দেন।

 

তবে শুরুর দিকে উইকেট হারানোর পরেও শ্রীলঙ্কা দমে যায়নি। বরং কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে প্রতিআক্রমণ হানেন পসিন্দু। অভিষেক ঘটানো সারাংশ জৈন বা গত ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামানো মানব সুথার, কেউই তাঁদের তেমন চাপে ফেলতে পারছিলেন। শতরানে পথে অগ্রসর হচ্ছিল পার্টনারশিপ। কিন্তু সেই প্রসিদ্ধ কৃষ্ণই আবার বলে এসে ভারতকে সাফল্য এনে দেন। ৮৭ রানের চতুর্থ উইকেটের পার্টনারশিপ ভাঙেন। ৩২ রানে আউট হন কামিন্দু। অপরপ্রান্তে পসিন্দু অবশ্য় টিকে ছিলেন। দেখতে দেখতে তিনি ৭৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করেন। তাঁকে সঙ্গে দিচ্ছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। লঙ্কান সমর্থকরা আশা করবেন এই দুই ব্যাটার যেন বড় পার্টনারশিপ গড়ে লঙ্কান দলকে ভারতীয় রানের কাছে এগিয়ে নিয়ে যান।              

এদিন দিনের শুরুতে ভারতীয়দের নজরে ছিল উইকেটের পিছনে দস্তানা হাতে কাকে দেখা যাবে সেইদিকেও। তবে গতকাল ধ্রুব জুরেল জানালেও আজ কিন্তু ঋষভ পন্থ মাঠে নামেননি। বরং কালকের মতোই আজও ভারতের হয়ে কিপিংয়ের দায়িত্বে ধ্রুব জুরেলই রয়েছেন। পন্থের চোট কতটা গুরুতর এবার সেই বিষয়ে বোর্ডের আপডেটের অপেক্ষায় সকলে।



Previous post

Cocoon Market: রেশম চাষে লস করার দিন এবার অতীত, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মিলবে টাকা! কীভাবে খুলছে ভাগ্যের তালা? মাস্টারপ্ল্যান প্রস্তুত

Next post

Footpath Milk Row: ফুটপাতে দুধ-গরম বিতর্ক! অগ্নিমিত্রার ধমকের পর জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেই বৃদ্ধা, কোন বিজেপি বিধায়ক নিয়ে এলেন তাঁকে?

Post Comment

You May Have Missed