২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?

২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?

কলকাতা: পেরিয়ে গিয়েছে ২৬ বছর! ২৬ বছর আগে, বাংলা ছবিতে বিনিয়োগ করেছিলেন, অনুপম খের (Anupam Kher)। সেই সিনেমার পরিচালনা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh), মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন, কিরণ খের (Kirron Kher) এবং চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। সেই সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিলেন, অনুপম খের। আর এবার, ২৬ বছর পরে ফের নতুন সিনেমা প্রযোজনা করছেন তিনি। ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথভাবে একটি সিনেমা প্রযোজনা করছেন তিনি। ছবির নাম, ‘শুরু থেকে শুরু’। এই সিনেমার মুখ্যভূমিকায় রয়েছেন, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), পাওলি দাম (Paoli Dam) ও রাহুল বসু (Rahul Basu)। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুম্বইয়ে বিজ্ঞাপনের জগতে কাজ করে ফেলেছেন শমীক। এবার ছবি পরিচালনার কাজে হাত দিচ্ছেন শমীক। আর সেই ছবিরই প্রযোজনা করছেন অনুপম খের, সেই সিনেমাটা তাঁর কাছে বিশেষ হয়েই থেকে যাবে। 

২৬ বছর পরে বাংলায়, কী বললেন অনুপম খের?

এদিন কলকাতা এসে, ময়দানে PWD টেন্টে এসে অভিনেতা প্রযোজক অনুপম খের দেখা করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে। আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারকে একথা জানিয়েছেন অনুপম খের, পশ্চিমবঙ্গে অ্যাকটিং স্কুলও তৈরি করতে চান বলে শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন অনুপম খের। এদিন অভিনেতা, প্রযোজক বলেন, ‘অনুপম খের স্টুডিও, আমাদের কোম্পানি ২৬ বছর পরে কোনও বাংলা তৈরি করতে যাচ্ছে, ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথভাবে। সেই কথাই মুখ্যমন্ত্রীকে বলতে এসেছিলাম। ২৬ বছর আগে, ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘বাড়িওয়ালি’ বানিয়েছিলাম। তারপরে এই সিনেমাটা, ‘শুরু থেকে শুরু’। আমি এখানে অভিনয়ের স্কুলও তৈরি করতে চাই। মুখ্যমন্ত্রী আমায় শুভকামনা জানিয়েছেন। উনি যে যে বদল বাংলায় আনতে চান, সেগুলি ভীষণ ভাল। বাংলাকে উনি প্রগতির দিকে নিয়ে যেতে চান। আমি বিশ্বাস করি, এটা সম্ভব। আমাদের সিনেমার নাম, ‘শুরু থেকে শুরু।’ আমি মুখ্যমন্ত্রীকেও সেটাই বললাম যে, ‘আপনিও শুরু থেকেই শুরু করুন। আমাদের কাজেও আপনার সাহায্য চাই।’

আরও পড়ুন: Weather Update: মাসের শেষে আরও বাড়ছে বৃষ্টি! লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর, রয়েছে বিপদের আশঙ্কাও!

 

Post Comment

You May Have Missed