সোনার দাম আরও পড়তে পারে, আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা! কত নীচে নামবে এই ধাতুর দাম?
কলকাতা : গত ২ মাসে সোনার দাম কমেছে প্রায় ১৯ শতাংশের কাছাকাছি। টাকার অঙ্কে যা প্রায় ৩০ হাজার টাকার থেকেও বেশি। ফোর্বস ইন্ডিয়ার তথ্য বলছে ২৪ ক্যারেট সোনার দাম ভারতের বাজারে পৌঁছে গিয়েছিল প্রায় ১ লক্ষ ৭৮ হাজার টাকার কাছাকাছি। কিন্তু গত ৩ মাসে ক্রমাগতই কমেছে সোনার দাম। গত ৪ এপ্রিল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামের ট্রেন্ড কেমন ছিল শেষ সপ্তাহে?
৩০ মার্চ: ১ লক্ষ ৪৪ হাজার ১২০ টাকা
৩১ মার্চ: ১ লক্ষ ৪৭ হাজার টাকা
১ এপ্রিল: ১ লক্ষ ৪৯ হাজার ৬০ টাকা
২ এপ্রিল: ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা
৩ এপ্রিল: ১ লক্ষ ৪৮ হাজার ৬১০ টাকা
৪ এপ্রিল: ১ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা
অর্থাৎ, ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে সোনার দাম এক লাফে খানিকটা বেড়ে গিয়ে তারপর খানিকটা কমেও যায়। এই ট্রেন্ড খেয়াল রাখলে মনে হতে পারে আগামী সপ্তাহে আবার হয়তো কিছুটা বাড়তেও পারে সোনার দাম। কিন্তু বিশেষজ্ঞরা কী বলছেন?
আমেরিকান বহুজাতিক ব্যাঙ্ক জে পি মর্গ্যানের গ্লোবাল কমোডিটি স্ট্র্যাটেজি টিমের হেড নাতাশা ক্যানেভা আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে সেটা নিয়ে একটা ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলছেন, “আমরা মনে করি সোনার দাম যে যে কারণে প্রভাবিত হচ্ছে সেই কারণগুলো এখনও বজায় রয়েছে। আর সেই কারণেই ২০২৬ সালের শেষে প্রতি আউন্স সোনার দাম পৌঁছে যেতে পারে ৫ হাজার ডলারে”। তাঁর এই বক্তব্যে বলা কথাগুলোকে যদি ভারতীয় মুদ্রার বিচারে সাজানো হয় তাহলে ২০২৬ সালের শেষের দিকে হয়তো ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়াবে ১ লক্ষ ৩০ হাজার টাকার আশেপাশে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Post Comment