সুকন্যা সমৃদ্ধিতে ২১ বছরের আগে কীভাবে টাকা তুলবেন ? এখানে রইল সব ধাপ

সুকন্যা সমৃদ্ধিতে ২১ বছরের আগে কীভাবে টাকা তুলবেন ? এখানে রইল সব ধাপ

Sukanya Samriddhi Scheme Withdrawal : কন্যা সন্তানের (Girl Child) আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা অনেকেই করে থাকি এই সরকারি স্কিমে বিনিয়োগ। সেই ক্ষেত্রে নিশ্চিত রিটার্নের পাশাপাশি ঝুঁকিহীন তহবিল গড়তে পারি আমরা। তবে আপনি কি জানেন, চাইলে ২১ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই এই স্কিমের আংশিক টাকা তোলা যায়। সেই ক্ষেত্রে কিছু শর্ত মানতে হয় আপনাকে। এখানে রইল টাকা তোলার পুরো ধাপ। 

কী কী মূল বৈশিষ্ট্য রয়েছে এই স্কিমে
১ কত সুদ : এই স্বল্প সঞ্চয় সরকারি স্কিমে সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ দেওয়া হয়। এর আসল ও সুদ সবেতেই আয়করে ছাড় পাবেন বিনিয়োগকারীরা। 
২ কত টাকা রাখা যায় : এই সরকারি স্কিমে আরনি ন্যূনতম ২৫০ টাকা ও বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা রাখতে পারবেন। 
৩ কত বছরের মেয়াদ : কন্যার অ্য়াকাউন্ট খোলার দিন থেকে ২১ বছর পর্য়ন্ত এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মেয়ের বয়স ১০ বছর হতে হবে। কোনও বাবা-মা অথবা আইনি মতে অভিভাবকরা কন্য়া সন্তানের জন্য এই অ্য়াকাউন্ট খুলতে পারেন।
৪ ন্যূনতম টাকা না রাখলে : প্রতি বছর এই অ্যাকাউন্টে ন্যূনতম ২৫০ টাকা রাখতেই হবে। অন্যথায়, বছর শেষ আপনাকে ৫০ টাকা জরিমানা করা হবে। 
৫ আয়করে ছাড় : এই স্কিমে আপনি সব মিলিয়ে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
৬ ১৮ বছর হলে : মেয়ের বয়স ১৮ বছর হলে আপনি ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন। তবে মনে রাখতে হবে, শিক্ষার জন্যই এই টাকা তোলা যাবে।

আগাম ও আংশিক টাকা তোলার জন্য কী নিয়ম রয়েছে ?
মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর শিক্ষার প্রয়োজনে আংশিক টাকা তোলার (৫০% পর্যন্ত) অনুমতি দেওয়া হয়েছে। অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর পূর্ণ হলে পুরো টাকা তোলার অনুমতি দেওয়া হয়। তবে মনে রাখবেন, এই টাকা তোলার জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়া আবশ্যক। ক্ষেত্রবিশেষে এই কাজ না করলে জরিমানা করা হবে।  

টাকা তোলার শর্তাবলি
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য অ্যাকাউন্ট হোল্ডারের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে অ্যাকাউন্টটি যেন একটি নির্দিষ্ট ন্যূনতম সময়ের জন্য সচল থাকে, সেদিকে নজর দিতে হবে। সাধারণত অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর সচল রাখতে হয় অ্য়াকাউন্ট। এই দীর্ঘ সময় টাকা রাখায় জমা অর্থের ওপর সুদের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। আপনার আর্থিক তহবিলও অনেকটা বেড়ে যায়।   

সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে টাকা তোলার পদ্ধতি: ধাপে ধাপে নির্দেশিকা

১ প্রথমে আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যান, যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে।
২ এবার টাকা তোলার ফর্ম পূরণ করুন, প্রয়োজনীয় নথি জমা দিন।
৩ কোনও রকম সমস্যা এড়াতে, ফর্মে দেওয়া তথ্যের ঠিক কিনা তা যাচাই করে নিশ্চিত করুন।
৪ রিকোয়েস্ট প্রসেস হতে কত সময় লাগবে তা জেনে নিন। এই প্রক্রিয়াকরণের সময়সীমা কয়েক দিন থেক দু-সপ্তাহ পর্যন্ত হতে পারে।
৫ আপনি যদি শিক্ষার জন্য আংশিক টাকা তোলার আবেদন করেন, তবে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার সুবিধার্থে ভর্তির চিঠি বা ফি জমার রসিদ অবশ্যই অ্য়াড করুন।
৬ ফর্মটি যেন নির্ভুলভাবে পূরণ করা হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখুন।
৭ জমা দেওয়া সব নথির কপি নিজের কাছে রেখে দিন। টাকা তোলার সঙ্গে সংশ্লিষ্ট কোনও ফি বা মাশুল আছে কি না, তা যাচাই করে নিন।

মনে রাখবেন, অ্যাকাউন্ট মেয়াদপূর্তির আগেই বন্ধ করার (Premature Closure ক্ষেত্রে বিশেষ শর্তাবলি রয়েছে ?
অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টে জমা অর্থের সুদ যোগ করে তা অভিভাবকের কাছে দেওযা হয়।
অনেক সময় প্রাণঘাতী রোগ বা জরুরি চিকিৎসার প্রয়োজনে, চিকিৎসার প্রমাণপত্র বা ডাক্তারের লেটার জমা দেওয়ার শর্তে অ্যাকাউন্টটি মেয়াদপূর্তির আগেই বন্ধ করার অনুমতি দেওয়া হয়।

Previous post

মানতে হচ্ছে প্রচুর বিধিনিষেধ, MRI করাতে গিয়ে ঝরঝর করে কান্না! দীপিকা কী ফের গুরুতর অসুস্থ?

Next post

8th Pay Commission: ন্যূনতম বেতন ৬৯,০০০! কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে বিশাল লাফ! বেসিক স্যালারি থেকে মহার্ঘ ভাতা লাফিয়ে লাফিয়ে বাড়বে!

Post Comment

You May Have Missed