সিএসকে ছিটকে গেলেই মাঠে নামবেন ধোনি, বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থ অশ্বিনের
নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2026) মহারণ। টুর্নামেন্ট ইতিমধ্যেই মাঝপথে পৌঁছে গিয়েছে। তবে চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলে ফেললেও এখনও দেখা মেলেনি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni)। এবার তাঁর মাঠে নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন সতীর্থ আর অশ্বিন (R Ashwin)। তাঁর দাবি সিএসকে আইপিএল থেকে ছিটকে গেলে তারপরেই হয়তো ধোনি মাঠে নামবেন।
নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিনকে বলতে শোনা যায়, ‘সিএসকে যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখন হয়তো ধোনি খেলতে পারেন, কিন্তু সিএসকে তো এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। কেনই বা ওরা এখন কোনও ঝুঁকি নিতে যাবে? আমার মতে সিএসকে এখনও প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে পথটা বেশ কঠিন।’



Post Comment