‘সমস্ত আইনত, সব লিখিত রয়েছে…’, প্রসেনজিৎ-সুমন বিতর্কে এবার মুখ খুলল প্রযোজনা সংস্থা!

‘সমস্ত আইনত, সব লিখিত রয়েছে…’, প্রসেনজিৎ-সুমন বিতর্কে এবার মুখ খুলল প্রযোজনা সংস্থা!

কলকাতা: এই ছবির মুক্তির আগে, বারে বারেই যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আর সৌরভ দাস (Sourav Das) বলেছেন যে, তাঁরা কার্যত এই ছবিতে তাঁদের সমস্ত সঞ্চয় ব্যবহার করে ফেলেছেন। আজ মুক্তি পেল, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) এবং সৌরভ দাসের (Sourav Das)-এর প্রযোজনা সংস্থা, ‘হোয়াই সো সিরিয়াস’ (Why So Serious)-এর প্রথম সিনেমা, ‘অভিমান’। সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এবং যীশু নিজে। কিন্তু এই সিনেমার চিত্রনাট্য নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। তিনি অভিযোগ করেছেন, তিনি গত আড়াই বছর ধরে একটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। গোটাটাই জানতেন প্রসেনজিৎ, কিন্তু তাও তিনি যোগাযোগ করার চেষ্টাই করেননি সুমন ঘোষের সঙ্গে। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরিচালক সুমন ঘোষ। আর এবার, প্রযোজনা সংস্থার তরফ থেকে এই বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেওয়া হল। কী কী রইল তাতে? 

কী বার্তা দেওয়া হল প্রযোজনা সংস্থার তরফ থেকে?

আজ, যীশু ও সৌরভের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সিনেমার প্রাথমিক ভাবনা যীশু সেনগুপ্তের। ছবির চিত্রনাট্য, সংলাপ ও চরিত্রায়ণ একেবারে অনন্যভাবে করা, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ( Indraadip Dasgupta) এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato)-এর। গোটা বিষয়টাই লিখিত পড়িত রয়েছে, রেজিস্টার করা হয়েছে আর যা যা আইনত সম্মতি নেওয়া হয়, সমস্ত কিছুই নেওয়া হয়েছে।’ ২ প্রযোজকের তরফে আরও জানানো হয়েছে, প্রত্যেক পরিচালক, লেখকের যাত্রাকে তাঁরা শ্রদ্ধা করেন, তবে ‘অভিমান’ ছবিটি একেবারেই স্বতন্ত্র একটি ছবি। প্রযোজকেরা বিশ্বাস রাখেন, কাজ সবসময়েই নিজেদের মেধায় তৈরি হয়। তাঁরা সমস্ত দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন, ছবিটি দেখার জন্য, এবং দেখে বিচার করার জন্য যে সেটি কেমন হয়েছে।’

কী বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন,  ‘একজন পরিচালক হিসেবে, সুমনকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমাদের ইন্ডাস্ট্রিতে হামেশাই সিনেমার গল্প, থিম এবং চিত্রনাট্য মিলেমিশে যায়, কারণ মানুষের আবেগ, অনুভূতি তো অনেক সময়েই একই। তাই সাংস্কৃতিক মিল থেকে যায় অনেক সময়েই। ‘অভিমান’ সম্পূর্ণ অনন্য একটা প্রোজেক্ট, আইনত রেজিস্টার করা। ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গল্প লিখেছেন, শ্রীজাত। একজন অভিনেতা হিসেবে আমার কাজ কেবল, যে চরিত্র, যে চিত্রনাট্য আমার হাতে আসে, তাতে প্রাণদান করা। অন্য কারও চিত্রনাট্য, ভাবনা নিয়ে নেওয়ার কোনও ইচ্ছা আমাদের একেবারেই নেই। আমি মনে করি.. সুমন পরিচালক হিসেবে সেরা।’

 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: ‘মানুষের আবেগ তো একই…’ সুমনের ‘চিত্রনাট্য চুরি’ অভিযোগের পাল্টা জবাব প্রসেনজিতের! কী বললেন?

 



Previous post

‘মানুষের আবেগ তো একই…’ সুমনের ‘চিত্রনাট্য চুরি’ অভিযোগের পাল্টা জবাব প্রসেনজিতের! কী বললেন?

Next post

RIL AGM 2026: তিনগুণ বাড়বে ব্যাটারি উৎপাদন, চালু সৌর ম্যানুফ্যাকচারিং লাইন, ঘোষণা অনন্ত আম্বানির

Post Comment

You May Have Missed