শ্রাবণী মেলায় পূর্ব রেলের নজিরবিহীন পরিষেবা, ২৬ দিনে ১৭ লক্ষের বেশি যাত্রী জসিডিতে
Last Updated:
দেওঘরে এই সময়ে ৪,৬৯,৯৬৫ জন যাত্রীকে পরিষেবা দেওয়া হয়েছে। সেখানে ৪,৫১৩টি চিকিৎসা সহায়তা এবং ১৩টি হুইলচেয়ার দেওয়া হয়। বাসুকিনাথে ৪,০২,৭৩৬ জন যাত্রী, ১৩,৯৫৮টি চিকিৎসা সহায়তা এবং ১১টি হুইলচেয়ার নথিভুক্ত হয়েছে।
কলকাতা: চলতি বছরের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীর নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে বিশেষ পরিষেবা চালিয়ে যাচ্ছে পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে বিপুল যাত্রীচাপ সামলানোর পাশাপাশি ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা, হুইলচেয়ার এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

Post Comment