রাতারাতি বেশ খানিকটা কমল সোনার দাম, ৭ হাজারের বেশি কমল রুপোর দামও!

রাতারাতি বেশ খানিকটা কমল সোনার দাম, ৭ হাজারের বেশি কমল রুপোর দামও!

কলকাতা: কমে গেল সোনার দাম (Gold Price Drop) । এক রাতে প্রতি ১০ গ্রামে ১ হাজার ৮০০ টাকার বেশি কমে গেল এই ধাতুর দাম। আজ ৫ মে কমে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজিতে ৭ হাজারের বেশি দাম কমেছে রুপোর। কোনও অনুষ্ঠান হোক বা কোনও বিনিয়োগ, যাঁরা আগামীতে সোনা বা রুপো কেনার কথা ভাবছিলেন, তাঁরা এবার নিশ্চিন্তে কিনে ফেলতে পারবেন এই দুই মহামূল্যবান ধাতু।

২৪ ক্যারেট সোনার দাম

প্রতি গ্রামে ১৮৩ টাকা দাম কমেছে খাঁটি সোনার। প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৪ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম কমেছে ২২ ক্যারেট গয়নার সোনারও। প্রতি গ্রামে ১৭ টাকা দাম কমেছে এই সোনার। প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮০ টাকা। প্রতি ১০ গ্রাম কিনতে হবে ১ লক্ষ ৩৯ হাজার ৮০০ টাকায়।

তবে, কেউ যদি এই সোনা বিক্রি করতে চান তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৩৮৯ টাকা কম। যা গতকালের তুলনায় ১৬৭ টাকা কম।

১৮ ক্যারেট সোনার দাম

একই সঙ্গে দাম কমেছে ১৮ ক্যারেট রুপোরও। প্রতি গ্রামের দাম কমে গিয়েছে ১৪৫ টাকা। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৪৭৫ টাকা। 

রুপোর দাম

সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম কমেছে ৭ হাজার ৬১২ টাকা। আজ ৫ মে ১ কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৭১৮ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪৭৫৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৩৯৮০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩৩৮৯
১৮ ক্যারেট ১ গ্রাম ১১৪৭৫
রুপো বার (999) ১ কেজি ২৪২৭১৮

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Previous post

শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূল

Next post

Nabanna: নবান্নেও উড়ল গেরুয়া আবির, স্লোগান উঠল ‘জয় শ্রীরাম’! কর্মীরা বললেন, ‘এতদিন ভয়ে ছিলাম, এবার মুক্ত’

Post Comment

You May Have Missed