রাইমার সম্পর্কে ‘কাঁটা’ তাঁরই বোন! সবটা মিটিয়ে দিতে পারবে ‘ফুলপিসি’?

রাইমার সম্পর্কে ‘কাঁটা’ তাঁরই বোন! সবটা মিটিয়ে দিতে পারবে ‘ফুলপিসি’?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • এক জমিদার বাড়ি, বিয়ে ও খুনের রহস্য নিয়ে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’।
  • সোহিনী সেনগুপ্ত ‘ফুল পিসি’ এবং অর্জুন চক্রবর্তী জমিদারের চরিত্রে।
  • রাইমা সেন ও শ্যামৌপ্তি মুদলি দুই বোনের চরিত্রে, প্রথমবার পর্দায় শ্যামৌপ্তি।
  • বিয়ের আসরে জমিদারের মৃত্যু, রহস্য উদঘাটন ও সম্পর্কের গল্প।

কলকাতা: একটা জমিদার বাড়ি, একটা বিয়ে, আর তারপরে একটা খুন! মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy)-এর নতুন সিনেমা ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ (Phool Pisi o Edward)। এই ছবিতে ‘ফুল পিসি’ (Phool Pisi)-র ভূমিকায় দেখা যাবে, রয়েছেন, সোহিনী সেনগুপ্ত। সোহিনী এর আগেও ‘উইন্ডোজ’ (Windows)-এর সঙ্গে কাজ করেছেন। তবে এবার, একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে শুধু সোহিনী সেনগুপ্ত নয়, এই ছবিতে একাধিক চমক রয়েছে। এই সিনেমারই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, অর্জুন চক্রবর্তী। জমিদারের চরিত্রে দেখা যাবে তাঁকে। 

জমিদার বাড়ির সম্পর্ক, খুন!

এখানেই শেষ নয়, এই ছবির হাত ধরে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন, শ্যামৌপ্তি মুদলি। যে ট্রেলার প্রকাশ্যে এসেছে, সেখানেই স্পষ্ট যে, এখানে শ্যামৌপ্তি আর রাইমা সেন (Raima Sen)-কে দেখা যাবে, ২ বোনের চরিত্রে। গল্পের ধারা কিছুটা এমন যেখানে জমিদার মণিন্দ্রের ৩টে বিবাহ। রাইমা সেনের সঙ্গে বিবাহের পরেও, শ্যামৌপ্তির সঙ্গে বিয়ের আসরে বসেন মণিন্দ্র ওরফে অর্জুন। কিন্তু বিয়ের আসরেই মৃত্যু হয় এই জমিদার মণিন্দ্রর। চিকিৎসক ডেথ সার্টিফিকেটে লিখে দেন, অস্বাভাবিক মৃত্যু। কিন্তু কীভাবে মৃত্যু হল এই জমিদার মণিন্দ্রের? সেই রহস্যই উদঘাটন হবে গোটা গল্প জুড়ে। পাশাপাশি থাকবে, সম্পর্কের সমীকরণ ও! শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর আগেই বলেছিলেন যে, এই ছবির শ্যুটিং হয়েছে মহিষাদলে। এই ছবির হাত ধরেই প্রথমবার ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থায় কাজ করছেন রাইমা সেন। অন্যদিকে দীর্ঘদিন বাদে পর্দায় ফিরছেন অর্জুন। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সাহেব ও। অর্জুনের দাদার চরিত্রে অভিনয় করছেন তিনি। ২৯ মে এই ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই ছবিতে কিডনি দান নিয়েই একটি বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তা অবশ্য আগেও জানিয়েছিলেন পরিচালক। 

এই ছবিতে অভিনয় করা নিয়ে রাইমা সেন বলেছেন, ‘এই ছবির প্রত্যেকটা চরিত্রই যেন কিছু না কিছু লুকিয়ে রেখেছে। ট্রেলারের মধ্যে এমন কিছু রহস্যের ইঙ্গিত দেওয়া রয়েছে, যাতে অনুরাগীদের প্রেক্ষাগৃহে টেনে আনবেই।’ ২ পরিচালক বলছেন, ‘আমরা একটা খুনের রহস্যের গল্প বলতে চেয়েছিলাম, যার মধ্যে বাংলার সংস্কৃতি জড়িয়ে রয়েছে। জমিদার বাড়ির বিয়ে, প্রত্যেকটা চরিত্রের ইতিহাস.. সব মিলিয়ে একটা জমাটি রহস্যের গল্প বলার চেষ্টা করেছি।’ 

আরও পড়ুন: Tollywood News: রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি ‘চিরসখা’ অভিনেতা! কী হয়েছে তাঁর?

 

 

আরও পড়ুন: Sumana Das: প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন ‘টুম্পা’

 



Previous post

IMD Weather Forecast: জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায় নামবে ঝমঝমিয়ে? আবহাওয়ার বড় খবর

Next post

চিনসফরে অদ্ভুত কাণ্ড, বিমানে ওঠার আগে সব উপহার ডাস্টবিনে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প!

Post Comment

You May Have Missed