রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
কলকাতা: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলা দায়ের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে দায়ের হওয়া মামলায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ অভিযোগ তুলে জানিয়েছেন, ‘তাঁর বিরুদ্ধে FIR-এর মতো পদক্ষেপ নিচ্ছে পুলিশ। অথচ পুলিশ তাঁর দায়ের করা FIR-এ গুরুত্ব দিচ্ছে না।’
সম্প্রতি কালীগঞ্জের পলাশিতে মহুয়া মৈত্রকে লক্ষ্য় করে করে ছোড়া হয় ডিম। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তৃণমূল সাংসদ। তখন নীচে বিজেপি কর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে গোব্য়াক স্লোগান তোলে। দেখানো হয় কালো পতাকা। পাল্টা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুললেন মহুয়া মৈত্রও। যদিও, মহুয়া মৈত্রর অভিযোগ উড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না।যা করছে তৃণমূল করছে। লোকসভা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, এই ডিম, কীরকম ডাকছে দেখুন। আমাদের ঘেরাও করা হয়েছে। আর আমরা উপরে মিটিং করছি আমাদের অফিসে। দেখুন। এটা আইন-শৃঙ্খলার রাজ্য। এরা কেউ সাধারণ মানুষ নয়। এরা প্রত্যেকটা বিজেপি কর্মী।
বুধবার, কালীগঞ্জের পলাশিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তখন নীচে বিজেপি কর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে গোব্য়াক স্লোগান তোলে। ছোড়া হয় ডিম।কোনওটা দেওয়ালে লাগে। কোনওটা ঘরে ঢোকে। গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখতে পাচ্ছেন, এদের মুখগুলো দেখুন। এই যে একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন। প্রত্যেকটা মহিলাকে দেখুন। SP নদিয়া, OC কালীগঞ্জ। সবাইকে দেখছি আমরা।
পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। লোকসভা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে। এটা একটা মব। আর পুলিশ মবটাকে সরাচ্ছে না। পুলিশ একটা মব সরাতে পারছে না। বিজেপির দাবি, ডিম ছুড়েছে সাধারণ মানুষ।কালীগঞ্জ বিজেপি কর্মী ও বিক্ষোভকারী বলেন, একটা বড় চোর। তাই জনসাধারণ জেগে গেছে। ডিম ছোড়া সাধারণ পাবলিকে মেরেছে।লোকসভা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, লাস্ট আড়াই থেকে ৩ ঘণ্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়। বিজেপির ১০টা বানর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিজেপির পতাকা নিয়ে এরা এখানে করছে। আর মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন পাস করেছে, এরা কী? হিংসায় উস্কানি নয়? আমি ফ্ল্য়াগ (নিয়ে) দাঁড়িয়ে থাকব।’ গোটা ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন



Post Comment