মেডিক্য়াল অফিসার সেজে রক্তদান শিবিরে যাওয়ার অভিযোগ, কড়া পদক্ষেপ এবার ন্যাশনাল মেডিক্যালের

কলকাতা: মেডিক্য়াল অফিসার সেজে রক্তদান শিবিরে যাচ্ছেন ডাক্তারি ছাত্ররা। এমনই অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। ডাক্তারি পড়ুয়াদের জন্য জারি হল নতুন নির্দেশিকা। মেডিক্য়াল রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার আগে কোনও পড়ুয়া যদি চিকিৎসক পরিচয়ে রোগী দেখেন বা রক্তদান শিবিরে যোগ দেন, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এবং আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। পড়ুয়া থেকে ইন্টার্ন, সবাইকে মেনে চলতে হবে এই নির্দেশ।কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যাওয়া যাবে না কোনও মেডিক্যাল ক্যাম্পে। পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের জন্য নির্দেশিকা জারি করল ন্যাশনাল মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন, শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন

Post Comment

You May Have Missed