‘মৃত্যুদণ্ড’ প্রাপ্ত ৮ মহিলাকে ছেড়ে দিতে ইরানকে অনুরোধ ট্রাম্পের, লিখলেন ট্রুথ সোশ্যালে…

‘মৃত্যুদণ্ড’ প্রাপ্ত ৮ মহিলাকে ছেড়ে দিতে ইরানকে অনুরোধ ট্রাম্পের, লিখলেন ট্রুথ সোশ্যালে…

নয়া দিল্লি: এবার মৃত্যুদণ্ড নিয়ে শিরোনামে ইরান। এই বিষয়টি সামনে আসে Eyal Yakoby নামের একজনের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর। সেখানে তিনি অভিযোগ করেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান ৮ মহিলার ফাঁসি কার্যকর করার করার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়াও তিনি লেখেন, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নীরবতার সমালোচনাও করেন। আর তাঁর এই পোস্ট দেখেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ৮ মহিলার মৃত্যুদণ্ড যাতে কার্যকর করা না হয়, তার আহ্বান জানিয়েছেন।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি বার্তায় ট্রাম্প সরাসরি এই বিষয়টিকে কূটনীতির সঙ্গে যুক্ত করেন। তিনি ইরানের নেতাদের উদ্দেশে লেখেন, “এই মহিলাদের মুক্তি দিলে আমি কৃতজ্ঞ থাকব। আপনারা দয়া করে ওই মহিলাদের কোনও ক্ষতি করবেন না। আমাদের আলোচনার এটা ভাল একটা সূত্রপাত হতে পারে।” গোটা বিষয়টিকে নীতি একটি আবেদন হিসাবে ইরানের প্রতি তুলে ধরেন। এ ছাড়াও আলোচনার জন্য আগামীতে যাতে ভাল বা সুস্থ পরিবেশ বজায় থাকে, তার জন্য একটা সম্ভাব্য পদক্ষেপ এই পোস্ট।

বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি বিদ্যমান। ইরানের পরমাণু নীতি ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এই মৃত্যুদণ্ড নিয়ে ইরানের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

ইরানে একাধিক মানবাধিকার ইস্যু নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হয়ে থাকে। এ ছাড়াও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরেও অনেক দিন ধরে এই ইস্যু রয়েছে। তবে এটাও ঠিক, একাধিক বিষয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করা একদিকে যেমন চ্যালেঞ্জের তেমনই দ্রুত জে কোনও জিনিস ছড়িয়ে পড়তে পারে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের এই বার্তা  আসলে ভূ রাজনৈতিক আলোচনাকে প্রভাবিত করার একটা চেষ্টা। আগামীতে সেই চেষ্টার কোনও ফল আড়ওঊ হয় কি না, সেটাই এখন দেখার।



Post Comment

You May Have Missed