খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম

নয়াদিল্লি: গগনচুম্বী অট্টালিকা, ঝাঁ চকচকে রাস্তা, মহার্ঘ্য গাড়ির সম্ভার- দুবাই গেলে এমনিতেই চোখ ধাঁধিয়ে যায়। তবে এবার দুবাইয়ের রাস্তাকে সোনায় মুড়ে ফেলার পথে সংযুক্ত আরব আমিরশাহির সরকার। ২৪ ক্যারাট সোনা দিয়ে তৈরি আস্ত একটি হাঁটার রাস্তা গড়ে তুলছে তারা। ২০২৬ সালের শেষদিকে ওই রাস্তা খুলে দেওয়া হবে সকলের জন্য। (Dubai Gold Walkway)

এই প্রথম ২৪ ক্যারেট সোনার রাস্তা তৈরি হতে চলেছে পৃথিবীতে। আর সেই কৃতিত্বের অধিকারী হতে চলেছে দুবাই। Dubai Gold District জানিয়েছে, এই প্রথম ২৪ ক্যারাট সোনা দিয়ে রাস্তা তৈরি করতে চলেছে তারা, যা পৃথিবীর মধ্যে দীর্ঘতমও হতে চলেছে। আর দু’মাসের মধ্যেই সোনার রাস্তাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। (Gold Walkway in Dubai)

Dubai Gold District-এর বাণিজ্যিক বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হারমুদি জানিয়েছেন, মানুষকে অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই তাঁদের লক্ষ্য। পাশাপাশি, সোনার ব্যবসা এবং পর্যটনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে দুবাইকে তুলে ধরতে চান তাঁরা। 

সোনার গয়না তৈরিতে ইতিমধ্যেই মাইলফলক তৈরি করেছে দুবাই। ভারতীয় ঝুমকো তৈরি করে দু’-দু’টি গিনেস ওয়র্ল্ড রেকর্ডস তৈরি করেছে Joyalukkas Jewellery, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওজনের এবং সবচেয়ে বড় আকারের সোনার দুল। রশিদ আল হারমুদি জানিয়েছেন, দুবাইয়ের বুকে ‘সোনার পথ’ তৈরি করে সকলকে স্বর্ণালী অভিজ্ঞতার অর্জনের সুযোগ করে দিতে চান তাঁরা। 

সোনার রাস্তা কতটা দীর্ঘ হবে, খরচ কত পড়বে, কত পরিমাণ সোনা চাপানো হবে তাতে, এখনও তার কিছুই খোলসা করা হয়নি। পশ্চিম এশিয়ার বুকে বৃহত্তম স্বর্ণ ও গয়না প্রদর্শনীর পরিকল্পনা করছে দুবাই।  Dubai Gold District-এ সোনার রাস্তাটি সেই পরিকল্পনাকে সম্পূর্ণ করে তুলবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। 

 Dubai Gold District সোনা এবং গয়না ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠছে। সেই আবহেই সোনার রাস্তা তৈরির ঘোষণা হল। রশিদ আল হারমুদি জানিয়েছেন, ২০২৬ সালের গোড়া থেকে এলাকায় পাইকারি স্বর্ণব্যবসা কেন্দ্রের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। সোনা, গয়না, মূল্যবান রত্ন, মহার্ঘ ঘড়ি বিক্রির দোকানের সংখ্যা প্রায় ১৫ শতাংশ বেড়েছে। আরও জায়গা বাড়ানো হচ্ছে এই মুহূর্তে। আগামী বছর আসতে আসতে এই হার আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী তিনি।

Post Comment

You May Have Missed