মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?

মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?

কলকাতা: মাঝে আর মাত্র ১টা দিন, তারপরেই সাত পাকে বাঁধা পড়ছেন, অভিনেতা পরিচালক আমির খান (Aamir Khan)। নিজের প্রেমের কথা প্রথমটা গোপন করলেও, পরবর্তীকালে নিজের জন্মদিনে নিজেই পাপারাৎজিতদের সামনে এনেছিলেন, প্রেমিকা গৌরী স্প্রাতকে (Gauri Spratt)। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরে, আমির খান যে প্রেম করছেন, সেই কানাঘুষো শোনা যাচ্ছিল বটে, তবে সেই খবরে সিলমোহর পড়েনি। পরে আমি নিজেই সেই খবরে সিলমোহর দেন। সবার সঙ্গে আলাপ করিয়ে দেন গৌরীর। তবে প্রথম আলাপে পাপারাৎজিদের আমির অনুরোধ করেছিলেন, ক্যামেরা বন্ধ করে রাখতে। তবে এরপরে, গৌরীকে নিয়ে তেমন রাখঢাক করেননি আমির। প্রকাশ্যে এনেছেন তাঁকে, গৌরীর হাত ধরে দাঁড়িয়ে পোজ-ও দিয়েছেন। আর এবার, অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির এবং গৌরী।

কীভাবে আলাপ, আমির-গৌরীর বন্ধুত্ব কবে বদলে গিয়েছিল প্রেমে? 

গৌরী রুপোলি পর্দার মানুষ নন, তবে আমিরের সূত্রে এখন বলিউডর বিভিন্ন পরিচিত মুখেদের বাড়িতে ও পার্টিতে যাতায়াত রয়েছে। আমি আগেই বলেছিলেন, গৌরী তাঁর পুরনো বন্ধু, মাঝে দীর্ঘদিন তাঁদের যোগাযোগ ছিল না। এর মাঝে বিয়ে হয়েছে আমিরের, বিয়ে হয়ে গিয়েছিল গৌরীরও। তাঁর সন্তানও রয়েছে। তবে পরে গৌরীর বিচ্ছেদ হয়ে যায়। প্রথমে রিনা এবং তারপরে কিরণের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় আমিরের। এরপরে তাঁর ফের আলাপ হয় গৌরীর সঙ্গে। বেশ কিছুদিন সম্পর্কের পরে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির এবং গৌরী। 

বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন আমির

আর সদ্য একটি সাংবাদিক সম্মেলনে এসে, আমি নিজের মুখেই বললেন তাঁর বিয়ে কবে এবং বিয়ে নিয়ে যাবতীয় পরিকল্পনা। আমি জানালেন, ৫ তারিখ তাঁর ও গৌরীর বিয়ে। তবে বিশাল বড় আয়োজন থাকছে না সেই বিয়েতে। বাড়িতেই বিয়ের আসর বসবে আমির এবং গৌরীর। উপস্থিত থাকবেন ২ পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব। খুব ছোট্ট কেরেই অনুষ্ঠান করবেন তাঁরা, তবে এই দিনটা যে তাঁদের জন্য ভীষণ বিশেষ, তা বারে বারেই জানিয়েছেন আমির। পাশাপাশি তিনি আশীর্বাদ চেয়ে নিয়েছেন তাঁর যাবতীয় অনুরাগীদের থেকে। তাঁদের আগামী জীবন যেন সুখে এবং শান্তিতে কাটে, সেই প্রার্থনাই অনুরাগীদের করতে বলেছেন আমির। 

আরও পড়ুন: Tollywood News: ‘বেঙ্গল ফাইলস’-এর পরে এবার ‘কলকাতা ফাইলস’! আরজি কর কাণ্ডের ছায়া বাঙালি পরিচালকের সিনেমায়

 

Previous post

Micro Art: সরকারি ডাকে সাড়া, কলকাতার বিখ্যাত লাইব্রেরিতে ঠাঁই পেল এক টুকরো তেঁতুল বীজ! শিল্পকর্ম দেখে চোখ কপালে উঠবে

Next post

Government Scheme: ৪-৬ হাজারের বালি এবার মাত্র ১৫০০ টাকায়! বীরভূমের এই ২ ব্লকে শুরু মেগা পাইলট প্রজেক্ট, কীভাবে মিলবে জানুন

Post Comment

You May Have Missed