ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন

ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন

 কলকাতা:  ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এদিন ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। এরপরেই মমতার ডাকা বৈঠক বাতিল হয়ে যায়। ঠিক তার পরপরই অভিষেকের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় , সঙ্গে মদন।

আরও পড়ুন, ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক

গতকাল জনরোষের মুখে পড়ে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বাড়িতেই তাঁর জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এদিন  কিছুক্ষণ আগেই গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং সেখানে গিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন। ঠিক কী ঘটনা ঘটেছিল,সেই বিষয়ে জানতে চান। এবং এদিন বিকেল চারটে নাগাদ একটি বৈঠক হওয়ার কথা ছিল। তৃণমূলের বিধায়কদের নিয়ে সেই বৈঠক তিনি বাতিল করেন। পরবর্তী সময়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। অভিষেকের এই মুহূর্তে শারীরিক অবস্থা কী , তার খোঁজ নিয়ে জানার চেষ্টা করছেন। মমতার সঙ্গে মদন মিত্রও অভিষেকের বাড়িতে গিয়েছেন।

 

Post Comment

You May Have Missed