বেহাল নিকাশী, রাস্তায় জমে কালো-নোংরা জল! এলাকাবাসীর সঙ্গে কথা বলতে, তাতেই নেমে ঘুরলেন রুদ্রনীল
কলকাতা: অনেক সময়েই একটা অভিযোগ শোনা যায় যে, ভোটে একবার জয় হওয়ার পরে, নেতা-মন্ত্রীদের নাকি এলাকায় আর দেখা যায় না। তবে এই ছবির বাইরে, একেবারে অন্য ছবি দেখল, হাওড়ার জগাছা। হাওড়ার একাধিক জেলায়, সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, নিকাশি-ব্যবস্থার কার্যত বেহাল দশা। এই পরিস্থিতিতে, একরকম বাধ্য হয়েই অভ্যস্থ হয়ে পড়েছিলেন মানুষ।
নোংরা জমা জলেই নেমে পড়লেন রুদ্রনীল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
এদিনের ছবিটাও একেবারেই আলাদা ছিল না, একাধিক রাস্তা ডুবে ছিল নোংরা জলে। আর সেই জলেই, সাদা পাজামা পাঞ্জাবি পরে নেমে পড়লেন, বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এদিন এলাকায় ঘুরে ঘুরে তিনি রাস্তার অবস্থা দেখেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। জমা জল দ্রুত নামানোর ব্যবস্থা নেওয়া হবে, সেই আশ্বাস যেমন তিনি দিয়েছেন, তেমনই ক্ষোভ উগরে দিয়েছেন বাম ও তৃণমূল আমলের বিরুদ্ধে। রুদ্রনীলের অভিযোগ, গত ২ সরকারের আমলে, নিকাশি ব্যবস্থা নিয়ে কার্যত কাজ হয়নি। সেই কারণেই এই পরিস্থিতি। তিনি বলেন, প্রায় সমস্ত MLA-রাই রাস্তায় নেমেছেন। কথা বলে দেখছেন, ইঞ্জিনিয়ারদের সঙ্গে। কীভাবে পরিস্থিতির দ্রুত উন্নতি করা যায়, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রুদ্রনীল লিখেছেন, ‘দায়িত্বের মর্যাদা রক্ষা করা সবচেয়ে কঠিন “দায়িত্ব”। সেই দায়িত্বে দায়বদ্ধ নতুন পশ্চিমবঙ্গ সরকার। বিকশিত হবেই প্রিয় শিবপুর, প্রিয় হাওড়া।’
টলিউডের গুরুদায়িত্বেও রুদ্রনীল
অন্যদিকে, টলিউডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রুদ্রনীল। ১৯ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফ থেকে। ফেডারেশন ও গিল্ড সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতেই, তৈরি হল নতুন এই কমিটি, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। নতুন কমিটিতে রয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন। এছাড়াও এই কমিটিতে থাকছেন, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), পাপিয়া অধিকারী (Papia Adhikari), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এছাড়াও থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উল্লেখ্য যে, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। এছাড়াও থাকছেন, দেব (Dev)। যিনি আপাতত তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এছাড়াও ওই কমিটিতে থাকছেন, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। পরিচালকদের মধ্যে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অন্যান্যরা।
আরও পড়ুন: Anupam Kher: ২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?
Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক



Post Comment