বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না ছেলের, বাইকে লরির ধাক্কা, এক লহমায় সব শেষ, মর্মান্তিক দুর্ঘটনা

উত্তর ২৪ পরগনা: পথ দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত কেষ্টপুরের প্রফুল্ল কানন। ভিআইপি রোডের উপরে দুর্ঘটনা, বাইকে লরির ধাক্কা। বাবার মৃত্যু, গুরুতর আহত ছেলে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 

আরও পড়ুন, বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই ‘নতুন ভাতা’ ?

ফের মর্মান্তিক দুর্ঘটনা, শহরের ব্যস্ততম রাস্তায়। মৃত এক। ক্ষোভ ছড়িয়ে পড়ল এদিন কেষ্টপুরে। গত কয়েক মাসে ফিরে তাকালে অসংখ্য দুর্ঘটনার মুখোমুখি হয়েছে এই শহর তথা রাজ্য।  মূলত কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশ সর্বদাই গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতনতা বার্তা দিয়ে এসেছে। তবে তার পরেও দুর্ঘটনা কমেনি। কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উদাহরণ বহু। আর তাই দুর্ঘটনাতেও যবনিকা পড়ছে না। তবে এদিন ভিইপি রো়ডে প্রকৃতই কী ঘটনা ঘটেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ঠিক কী কারণে বাইকে ধাক্কা লাগে ওই লরিটির, ওভারটেক নাকি বেপরোয়া গতির বলি হতে হল, তা পরবর্তী সময়ই বলবে।

সম্প্রতি   কালিকাপুর মোড় ও রুবি মোড়ের মাঝখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ঘড়ির কাটায় তখন ভোর পাঁচটা নাগাদ। একটি অ্য়াপ নির্ভর মোটরবাইকের চালক আচমকাই মেট্রোর পিলারে ধাক্কা মেরেছিলেন। সফর সঙ্গী ছিলেন এক মহিলা যাত্রী। আহত হয়েছিলেন ২জনেই। এরপর তাঁদের এরপর এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বছর  তিরিশের ওই মোটরবাইক চালককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।

 নিউটাউনেও সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা লাগে যাত্রী ভর্তি বাসের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল তিন জন। এরপর আহতদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নিউটাউন থেকে সাপুরজির দিকে যাওয়ার সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ওই দুর্ঘটনার সময় বাসে অন্তত ২০ থেকে ৩০ জন যাত্রী সফর করছিলেন।

 ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি হয় কিছু দিন আগে দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লেগেছিল লরির। বাসের চালক, হেলপার-সহ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ৪ জনের। আহত হয়েছিলেন আরও ৩ জন। দুর্ঘটনাটি ঘটেছিল হেঁড়িয়া হাসপাতালের কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে পাকড়াও করেছিল খেজুরি থানার পুলিশ।

Previous post

যাদবপুরে ঠিক কী হয়েছিল? খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, জিজ্ঞাসাবাদ আওতায় আসতে পারেন কারা ?

Next post

রোপওয়ে থেকে রিভার ট্যুরিজমে জোর! পর্যটন নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর, আসছে নতুন ‘লোগো’

Post Comment

You May Have Missed