‘বাংলার ডায়নামিক মুখ্যমন্ত্রী’, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ
একদিনের সফরে শহরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ গার্ডেনরিচে ভূমিপুজোর অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেই একমঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বিএসফকে জমি দেওয়া থেকে রাজ্যের শিল্প, একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, এই প্রকল্পগুলি ভারতের ভবিষ্যৎ সংকল্পকে আরও শক্তিশালী করবে। পাঁচটি প্রকল্পই ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন, উন্নত প্রযুক্তি এবং শিপবিল্ডিং শিল্পের সম্ভাবনা।
Post Comment