বাংলায় গেরুয়া ঝড়, এক্স পোস্টে মোদি লিখলেন, ‘জনগণের শক্তির জয় হয়েছে’

বাংলায় গেরুয়া ঝড়, এক্স পোস্টে মোদি লিখলেন, ‘জনগণের শক্তির জয় হয়েছে’

নয়াদিল্লি: বাংলায় গেরুয়া ঝড়। বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) একপেশে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে ও বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব আমরা যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

 

বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদি বারবার বলেছিলেন যে আগামী পাঁচ বছর মানুষ যেন কেন্দ্র ও রাজ্য়ে একই সরকারকে সুযোগ দেয়। তার জন্য়ই বাংলায় জিততে মরিয়া ছিল বিজেপি এবার। ১৯৪৮ থেকে ১৯৬২ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায়। তখন দিল্লি এবং পশ্চিমবঙ্গ- দু’জায়গাতেই Indian National Congress-এর সরকার ছিল। অর্থাৎ, তাঁর আমলে কেন্দ্র ও রাজ্যে ছিল একই দলের শাসন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে গঠিত হয় UPA-1 সরকার। কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থন দেয় বামেরা। 

দিল্লিতে বিজেপির সদর দফতরে রীতিমত বাঙালি সাজে এদিন উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী। তিনি বার্তা দেন, ‘ঐতিহাসিক, অভূতপূর্ব ও বিশেষ দিন। বিজেপির কোটি কোটি কার্যকর্তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’



Previous post

নির্বাচনের রেজাল্ট ২০২৬—দেখুন সর্বশেষ ও নজরকাড়া আপডেট: BJP-এর সত্যনারায়ণ মুখোপাধ্যায় বেলা 05:50 PM-টা পর্যন্ত এগিয়ে রয়েছেন।

Next post

EPFO Rule: পিএফ অ্যাকাউন্টকে হালকা ছলে নেবেন না! এক্সিট ডেট আপডেট না করা থাকলে, সুদে পড়বে মার!

Post Comment

You May Have Missed