বড় খবর ! I-PAC এর আরেক ডিরেক্টরকে এবার তলব করল ইডি
বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি : I-PAC এর আরেক ডিরেক্টরকে এবার তলব করল ইডি। এবার I-PAC এর ডিরেক্টর ঋষি রাজ সিংকে তলব ইডির। আগামীকাল দিল্লিতে ED-র সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, I-PAC এর এই ডিরেক্টর ঋষি রাজ সিং মূলত বেঙ্গালুরু ভিত্তিক। চেন্নাই এবং তামিলনাড়ুতে I-PAC এর যে কাজ হয়, তার দেখভাল করেন এই ঋষি রাজ সিং। এবার তাঁকেই তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দিল্লিতে ইডি- র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ঠিক কোন মামলায় ঋষি রাজ সিং- কে তলব করা হয়েছে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ইডি সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ সোমবার বেলা ১১টায় দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ঋষি রাজ সিংকে। ইডি সূত্রে এও খবর যে, I-PAC এর বিরুদ্ধে অন্য একটি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্ভবত সেই মামলার কারণেই তলব করা হয়েছে I-PAC এর এই ডিরেক্টর ঋষি রাজ সিংকে।
এর আগে পশ্চিমবঙ্গের কয়লা কেলেঙ্কারি মামলায় প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংকে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই সময় অবশ্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে I-PAC এর এই দুই কর্তার আইনজীবীরা জানিয়েছিলেন যে, প্রতীক জৈন এবং ঋষি রাজ সিং দিল্লি যেতে পারবেন না। আইনজীবীরা এও জানান যে, ২৯ এপ্রিলের পর তাঁদের (প্রতীক জৈন ও ঋষি রাজ সিং) তলব করা হোক কিংবা ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক বা কলকাতার অফিসে ডাকা হোক – এইসবের জন্য প্রতীক জৈন এবং ঋষি রাজ সিং প্রস্তুত। এই মামলায় দিল্লি হাইকোর্টের এখনও চূড়ান্ত শুনানি হয়নি। ৬ মে শুনানির তারিখ দেওয়া হয়েছে। সেখানে দল্লি হাইকোর্ট কী নির্দেশ দেয় সেটা দেখার। তবে তার আগে অন্য এক মামলায় ঋষি রাজ সিংকে তলব করেছে ইডি। সোমবার সকাল ১১টায় দিল্লিতে ইডির সদর দফতরে I-PAC এর এই ডিরেক্টরকে হাজিরা দিতে বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। I-PAC এর তিনজন ডিরেক্টর রয়েছেন। তাঁদের মধ্যে দীনেশ চান্দেলকে ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন তিনি।
অন্যদিকে I-PAC নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভোটের মুখে কুড়ি দিনের ছুটিতে যেতে বলা হয়েছে I-PAC-এর কর্মীদের। আপাতত কাজ বন্ধ রাখছে I-PAC. এমনটাই দাবি করা হয়েছে ডেকান হেরাল্ডের প্রতিবেদনে। এই খবর নিয়ে জল্পনায় তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি।



Post Comment