“ফ্রি টিকিট..”, দুর্ভোগ কমাতে যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিনামূল্যের টিকিট-সহ আরও কী কী পরিষেবা ?
কলকাতা: বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন, চরমে দুর্ভোগ, যাত্রীদের জন্য জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”যাঁরা আটকে পড়েছেন তাঁদের জন্য খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। যাঁরা আটকে আছেন, তাঁদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। ফরাক্কায় ভূমিধসের কারণে দুর্ঘটনা, মেরামতের কাজ চলছে।”
নিউ ফরাক্কায় ভূমিধসের ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, এটা রেলের আওতায়, সেই কারণে রেলওয়ে প্রশাসন, যুদ্ধকালীন তৎপরতায়, নিরাপত্তা ও মেরামতির কাজ চালাচ্ছে। মালদা ও মুর্শিদাবাদে যে সকল যাত্রীরা ট্রেনের ভিতরে আটকে রয়েছেন, তাঁদের জন্য আমরা কিছু পরিবহণের ব্যবস্থা করেছি।’ ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে, ৮ থেকে বাড়ি বাসের সংখ্যা ২০ টি করা হয়েছে বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা ট্রেনের ভিতরে আটকে রয়েছেন, তাঁদের জন্য ফুড প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে এবং জলের বোতলও দেওয়ার কাজও শুরু করেছে মালদা-মুর্শিদাবাদ জেলা প্রশাসন।’
Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
Post Comment