ফের কোটি কোটি টাকা খরচ করে অযোধ্যায় নতুন জমি কিনলেন অমিতাভ বচ্চন!

ফের কোটি কোটি টাকা খরচ করে অযোধ্যায় নতুন জমি কিনলেন অমিতাভ বচ্চন!

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

কলকাতা: অযোধ্যায় ফের নতুন জমি কিনলেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে এই প্রথম নয়, এর আগেও অযোধ্যায় একাধিক জমি কিনেছেন অমিতাভ। সদ্য তিনি যে জমিটি কিনেছেন, সেটি রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে। ২.৬৭ একর জুড়ে বিস্তৃত ‘বিগ বি’-র কেনা নতুন এই সম্পত্তিটি। এটি রিয়েল এস্টেট কোম্পানি দ্য হাউস অফ অভিনন্দন লোধা (HoABL)-এর কাছ থেকে কিনেছেন অমিতাভ। মনে করা হচ্ছে, এটা অমিতাভ বচ্চনের অন্যতম তৃতীয় বিনিয়োগ। শোনা যাচ্ছে এই সম্পত্তিটির মূল্য ৩৫ কোটি টাকা।

কোম্পানির তরফে জানানো হচ্ছে, এই জমি ‘দ্য সরযু’ নামের একটি বড় প্রকল্পের কাছেই অবস্থিত। এই প্রকল্পটি প্রায় ৭৫ একর জুড়ে বিস্তৃত রয়েছে এবং ভবিষ্যতে এখানে বিলাসবহুল আবাসন ও অন্যান্য প্রপার্টি তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই জমি কেনার জন্য যাবতীয় অফিশিয়াল কাজ, কাগজপত্র বিগ বি-র কোম্পানি এবি কর্পোরেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব দেখছেন। রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান অভিনন্দন লোধা-র বক্তব্য, অমিতাভ বচ্চনের বিনিয়োগের ফলে অযোধ্যা ভবিষ্যতে বিনিয়োগের জন্য একটি বড় কেন্দ্র হয়ে উঠতে পারে। অমিতাভ মনে করেছেন যে, এইরকম ঐতিহাসিক একটি জায়গায় জমি কিনে রাখা আগামী প্রজন্মের পক্ষেও লাভজনক হবে। সেই কারণেই তিনি এখানে একের পর এক বিনিয়োগ করছেন। 

এর আগে মে ২০২৫ সালে অমিতাভ বচ্চন প্রায় ৪০ কোটি টাকায় ২৫,০০০ বর্গ ফুটের একটি প্লট কিনেছিলেন। নতুন জমিটিও এই প্লটটির ভীষণ কাছে। এছাড়াও, ২০২৪ সালেও তিনি ‘দ্য সরযু’ প্রকল্পে প্রায় ১৪.৫ কোটি টাকায় ১০,০০০ বর্গ ফুটের জমি কিনেছিলেন। শুধু অযোধ্যাতেই নয়, ‘বিগ বি’ মহারাষ্ট্রের আলিবাগেও জমি কিনেছেন। সেখানে তিনি ‘সোল দে আলিবাগ’ নামের একটি প্রকল্পে প্রায় ১০ কোটি টাকার প্লট নিয়েছেন। এই প্রকল্পে বলিউডের অনেক তারকাও বিনিয়োগ করেছেন, তাঁদের মধ্যে কৃতি শ্যানন এবং কার্তিক আরিয়ানের নাম উল্লেখযোগ্য।

২০১৩ সালে অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন নামে একটি ট্রাস্ট তৈরি করেছিলেন। সেই ট্রাস্টই রাম মন্দিরের ১০ কিলোমিটারের মধ্যে ৫৪,৪৫৪ স্কোয়ারফুটের একটি জমি কিনেছিল। এর আগে, গত বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে অমিতাভ বচ্চন অযোধ্যার হাভেলি অবাধ এলাকায় প্রথম একটি জমি কিনেছিলেন। সেই সময়ে সেই জমিটির দাম ছিল ৪.৪৫ কোটি।  ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ব্যবসা করার জন্যই নয়, অমিতাভ অযোধ্যার সংস্কৃতির সঙ্গে আত্মীক যোগ অনুভব করেন। তিনি এই জায়গাকে ভালবাসেন। সেই কারণেই অমিতাভ অযোধ্যায় জমি কিনছেন।

Previous post

আমদাবাদে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড, কী বলছে অতীত পরিসংখ্যান? কোন দল এগিয়ে?

Next post

Paikpara Blast: পাইকপাড়ায় সাত সকালে হঠাৎ বিস্ফোরণ! বন্ধ ঘর থেকে পর পর শব্দ, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Post Comment

You May Have Missed