‘ফিরলাম সেখানেই, যেখান থেকে…’, ‘বিদ্রোহী’ হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!

‘ফিরলাম সেখানেই, যেখান থেকে…’, ‘বিদ্রোহী’ হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!

কলকাতা: আজ লোকসভায় NDA-কে সমর্থনের কথা ঘোষণা করেছেন ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। আর তাঁদের মধ্যে, অন্যতম হলেন, দেব (Dev)। নির্বাচনের আগে যে সাংসদ প্রচারের জন্য ছুটে বেরিয়েছেন কার্যত গোটা পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় গিয়ে প্রচার করেছেন, রোড শো করেছেন, ভাষণ দিয়েছেন, সেই দেবই আজ বিদ্রোহী সাংসদ! লোকসভায় NDA-কে সমর্থনের কথা ঘোষণা করে দিলেন ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। সূত্রের খবর, রাজ্যসভাতেও তৃণমূলের ১৩ জন সাংসদের মধ্যে ৯ জনই ‘বিদ্রোহী’ হতে চলেছেন। তাঁদের মধ্যে অন্যতম দেব। আর সেই একই দিনে, সোশ্যাল মিডিয়ায় পরিচালক হিসেবে, ছবি পোস্ট করলেন দেব!

‘বিদ্রোহী’ সাংসদ হওয়ার দিনে, শ্যুটিং ফ্লোর থেকে কী বার্তা দেবের?

এই কথা ইতিমধ্যেই অনুরাগীরা জেনে গিয়েছেন যে, অভিনেতা এবং প্রযোজক হওয়ার পরে, এবার পরিচালক হিসেবে সফর শুরু করেছেন দেব। আগামী সিনেমা, ‘দেশু সেভেন’-এর পরিচালনার গুরুদায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন দেব। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Ganguly)। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। শ্যুটিং শুরুর দিন, সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। আর এবার, পরিচালকের আসনে বসে, সাদা কালোয় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি একটি পরিচালকের চেয়ারে বসে রয়েছেন। হাতে মাইক। সঙ্গে লিখেছেন, ‘যেখানে ফিরে এলাম, যেখানে আমার শিকড়। ‘দেশু সেভেন’। পরিচালকের জীবন।’ এই কথা কে না জানে, এর আগে একবার রাজনীতি ছাড়তে চেয়েছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণা পর্যন্ত করে দিয়েছিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধেই তিনি আবার রাজনীতিতে ফেরেন, নির্বাচনে লড়েন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্যই তিনি আবার রাজনীতিতে ফিরেছেন। তবে এবার, সেই সাংসদই ‘বিদ্রোহী’। সাংসদ পদ ছেড়ে দেবেন তিনি? উত্তর দেবে সময়। তবে পরিচালকের আসনে এই প্রথমবার বসে, দেব কী চমক দেবেন.. সেটা দেখার অপেক্ষায় সমস্ত অনুরাগীরা। আর দেব? তিনি যে ভীষণ খুশি তাঁর নতুন সফরে.. তা বোঝাই যাচ্ছে তাঁর পোস্ট দেখে।

আরও পড়ুন: Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?

 

Previous post

তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Next post

North Dinajpur News: পড়ে পড়ে কাতরাচ্ছিলেন আহত ব্যক্তি, রাস্তায় ২০ মিনিট ধরে ‘ট্রিটমেন্ট’ দিলেন জওয়ান! উর্দিধারীর মানবিকতায় মুগ্ধ সবাই

Post Comment

You May Have Missed