ফাইনালের আগে দুর্যোগে আটকে পড়লেন শুভমনরা, আইপিএলের ইতিহাসে এ জিনিস কখনও হয়নি

ফাইনালের আগে দুর্যোগে আটকে পড়লেন শুভমনরা, আইপিএলের ইতিহাসে এ জিনিস কখনও হয়নি

আমদাবাদ: রবিবার ভারতীয় ক্রিকেটের সুপার সানডে । কারণ, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) । একদল গতবারের চ্যাম্পিয়ন । আর এক দল প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে । হার্দিক এখন মুম্বই ইন্ডিয়ান্স দলে । শুভমন গিলের সামনে লক্ষ্য গুজরাত টাইটান্সকে দ্বিতীয় আইপিএল ট্রফি এনে দেওয়ার । 

আর সেই ট্রফি যুদ্ধের আগে গুজরাত টাইটান্সকে পড়তে হল বিমান বিভ্রাটে । আবহাওয়ার জন্য তাদের বিমান সঠিক সময়ে নামতেই পারল না আমদাবাদে । যে কারণে ফাইনালের আগে প্রস্তুতি নেওয়ার জন্য ২৪ ঘণ্টাও সময় পাচ্ছেন না শুভমন গিলরা । খেলা যদিও ঘরের মাঠে । তবু প্রতিপক্ষ যে প্রবল । রজত পাতিদার, বিরাট কোহলিদের আরসিবি ।

নিউ চণ্ডীগড়ে শুক্রবার কোয়ালিফায়ার টু খেলেছেন শুভমন গিলরা । শনিবার বিকেলে একটি চার্টার্ড ফ্লাইটে করে আমদাবাদ পৌঁছনোর কথা ছিল তাঁদের । কিন্তু উত্তর পশ্চিম ভারতে চলছে প্রবল দুর্যোগ । প্রবল বৃষ্টিতে পঞ্জাব ও রাজস্থান বিধ্বস্ত । তাই বিমান ওড়ার অনুমতি পাওয়া যায়নি । অনেক বিমানই বাতিল হয় । আমদাবাদে রাত ১০টা নাগাদ পৌঁছনোর কথা গুজরাত টাইটান্সের । তারপর ৩০ মিনিট সড়কপথ পেরিয়ে তাদের গাঁধীনগরের হোটেলে যাওয়ার কথা ।

 

আইপিএলের ইতিহাসে এই প্রথমবার কোনও দল ফাইনালের আগের দিন সফর করছে । কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড এই প্রথম তিন কেন্দ্রে প্লে অফের তিনটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । এর আগে দুটি করে কেন্দ্রে হয়েছে আইপিএলের প্লে অফের ম্যাচ । এবারই প্রথম তিনটি কেন্দ্রে হচ্ছে খেলা । তারই জন্য সমস্যায় পড়তে হল শুভমনদের ।

আরসিবি অবশ্য বুধবার পৌঁছে গিয়েছে আমদাবাদে । দুদিন প্রস্তুতির সুযোগ পেয়েছেন কোহলি-পাতিদাররেরা । পরপর দুবার আইপিএল পাইনালে খেলছে আরসিবি । পরপর দুবার ট্রফি জেতার সুযোগ তাদের সামনে ।

ফাইনালের আগে প্রস্তুতির বাড়তি সময় পেয়ে খুশি আরসিবি অধিনায়ক পাতিদার । বলেছেন, ‘কোয়ালিফায়ার ওয়ান খেলার পর আমরা যথেষ্ট সময় পেয়েছি ।’



Post Comment

You May Have Missed