প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ, দায়ের FIR
কলকাতা : প্রোমোটারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ফ্ল্যাট মালিককে প্রতারণার অভিযোগ। চুক্তি অনুযায়ী প্রোমোটারের কাছে টাকা না পেয়ে কাউন্সিলরের দ্বারস্থ হলে তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ তুলছেন মহিলা। কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় দায়ের হল FIR. সামনেই কলকাতা পুরসভার ভোট। তার আগে থেকেই তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর কয়েকজন ইতিমধ্য়েই গ্রেফতারও হয়েছেন। এবার প্রোমোটারের সঙ্গে যোগসাজশ করে ফ্ল্যাট মালিকের সঙ্গে উঠল প্রতারণার অভিযোগ।
পুজোর আগে ‘অর্জুন বাহিনী’, ২০০ জনের ব্রিগেড, পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপীমোহন দত্ত লেনের বাসিন্দা অনিতা সাউ। তাঁর দাবি, ২০২০ সালে এলাকার প্রোমোটারের সঙ্গে ফ্ল্যাট তৈরি নিয়ে তাদের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রোমোটারের থেকে একটি ফ্ল্যাট, একটি দোকান ও ১০ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। অভিযোগ, এতবছর পরও সেই টাকা তাঁদেরকে দেননি প্রোমোটার। উল্টে টাকা চাইতে গেলে প্রোমোটার ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি দাস তাদেরকে হুমকি দেন। অভিযোগকারিণীর মেয়ে জানিয়েছেন, ‘বাপি ঘোষ আর বিল্ডারের সাথে যোগাযোগ হয়েছিল যে ও টাকা দেবে। এই প্রপার্টি যে ছিল সেটা ৪০-৬০ কথা হয়েছিল। G+3 হওয়ার কথা ছিল। G+5 হয়েছে। ওদের আমাদেরকে পয়সা দেওয়ার কথা হয়েছিল। এই কথা বাপি ঘোষের সামনে হয়েছিল। যে বিল্ডার তাঁর সামনেই হয়েছিল। বাবুলাল নাম।’
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
বুধবার শ্যামপুকুর থানায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নামে অভিযোগ জানায় এই পরিবার। অভিযোগকারিণীর মেয়ের দাবি, ‘যখনই ফোন করা হচ্ছে… বিল্ডারের কাছে মা অনবরত যাচ্ছে। কারণ বাবার মৃত্যু হয়েছিল। অন্ত্যোষ্টিক্রিয়ার জন্য পয়সাও ছিল না। মা লোন নিয়েছিল। লোন নেওয়ার আগে অনেকবার বিল্ডারের কাছে গেছিল। বাপি ঘোষের কাছেও গেছিল। ওরা একবারও রেসপন্স করছে না, ডিনাই করছে।’ এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হবে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? সেটাই দেখার। বাপি ঘোষ, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বলছেন, ‘চুক্তি কার সাথে হয়েছিল? কার থেকে উনি পাবেন? কাউন্সিলরের থেকে, না ডেভলপারের থেকে? মিথ্যে অভিযোগ এগুলো।’
Sukanta Majumder: “অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন?” : সুকান্ত মজুমদার
Post Comment