প্রথম সেশনে কোনও উইকেটই পড়ল না, সোনাল-কেশারার দুরন্ত পার্টনারশিপে ড্রয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্ক

কলম্বো: আশা ছিল ভারতীয় দল টেস্টের পঞ্চম দিনের সকালে দ্রুত উইকেট তুলে নেবে। লাঞ্চ অবধি জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে শুভমন গিলের দল। তবে তা আর হল কই। দীর্ঘ সময় পর লাঞ্চের আগের শেষ ওভারের পঞ্চম বলে কেশারাকে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। তবে লঙ্কান তারকা আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করায় জীবনদান পান। শেষমেশ কোনও উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা। সেশনে ১০০ রান যোগ করল দ্বীপরাষ্ট্র।

ফের একবার আরও এক ইনিংসে আরও একবার অর্ধশতরান হাঁকালেন সোনাল দিনুশা (Sonal Dinusha)। তিনি ৫৫ রানে অপরাজিত রইলেন। অপরপ্রান্তে ৪৬ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন কেশারা নুয়ান্থাও (Keshara Nuwantha)। আপাতত প্রথম সেশন শেষে শ্রীলঙ্কা ভারতের থেকে ১১৬ রানে এগিয়ে দ্বীপরাষ্ট্রের দল।

 

Post Comment

You May Have Missed