প্রচারে ঝালমুড়ি খেয়ে চমকে দিয়েছিলেন মোদি, জয়ের ট্রেন্ডে এবার ঝালমুড়ি বিতরণ BJP কর্মীদের !
কলকাতা: প্রাথমিক ট্রেন্ডে একাধিক কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থীরা। মুরলিধর সেন লেন, বিজেপির পুরনো অফিস, সেখানে রীতিমত ঝালমুড়ির বিতরণ করা হচ্ছে। ঝালমুড়ির ডালা সাজিয়ে বসেছে দলীয় নেতা-কর্মীরা।
আরও পড়ুন, BJP সরকার গড়ছে, এটুকু বলব, বড় বার্তা শুভেন্দু অধিকারীর
মূলত, সম্প্রতি ভোট প্রচারে ঝাড়গ্রামে এসে নিজে দোকানে গিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি। নিজে পকেট থেকে বার করে দিয়েছিলেন টাকাও। বলাইবাহুল্য মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কিন্তু মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে ময়দানে নেমেছিল তৃণমূল। তৃণমূল নেতা মদন মিত্র নিজেও ঝালমুড়ি নিয়ে রাস্তায় নেমে বিক্রি করেছিলেন ও অন্যদের খাইয়েওছিলেন। তবে এই ঘটনার পর, বড় দাবি তোলা হয়েছিল যে, বিজেপি জিতলে ঝালমুড়ি বিতরণ করা হবে। এদিকে আজ সকাল থেকেই প্রাথমিক ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল ও বিজেপি। একাধিক হেভিওয়েট কেন্দ্রগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি। আর তারপরেই মুরলিধর লেনে বিজেপির নেতা কর্মীদের ঝালমুড়ি বিতরণ করতে দেখা গিয়েছে।
যদিও রাজ্য রাজনীতিতে ঝালমুড়ির টুইস্ট এই প্রথমবার নয়। বাংলায় ঝালমুড়ি বরাবরই জনপ্রিয়। সেই মাহাত্বই পরে আরও বাড়িয়ে তোলেন রাজনৈতিক নেতা নেতৃত্বরা।ঝালমুড়ি বিতরণ করতে দেখা গিয়েছিল এর আগেও বিজেপি নেতা কর্মীদের। কর্মসংস্থানের প্রশ্ন উঠতেই, মমতার চপ শিল্পের পরামর্শের প্রতিবাদে বিধানসভার বাইরে ঘুঘনি ও ঝালমুড়ি বিক্রি করেছিলেন বিজেপি বিধায়করা।



Post Comment