পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!

কলকাতা: উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পারিবারিক সম্পদ না থাকলেও কোনও ব্যক্তি শুধুমাত্র শৃঙ্খলার মধ্যে থেকে কোটি টাকার সম্পদ তৈরি করতে পারে। আর এর জন্য প্রয়োজন অল্প বয়সে বিনিয়োগ শুরু করা। আর নিয়মিত বিনিয়োগের অভ্যাস যদি থাকে তাহলে তা দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়তে সাহায্য করতে পারে। ২০ বছর বয়সে মাসে মাত্র ৭ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে ৫০ বছর বয়সে প্রায় ৫ কোটি ৪৬ লক্ষ টাকার পোর্টফোলিও তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই হিসাব সম্পূর্ণ নির্ভর করছে নির্দিষ্ট হারে রিটার্ন পাওয়ার অনুমানের উপর।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

কেউ যদি প্রথম বছরে প্রতি মাসে ৪ হাজার টাকা মিউচুয়াল ফান্ডের SIP-এ বিনিয়োগ করে, ও প্রতি বছর বিনিয়োগের অঙ্ক ১০ শতাংশ করে বাড়াতে থাকে, তাহলে ৩০ বছরে মোট বিনিয়োগ হবে প্রায় ৭৮ লক্ষ ৯৬ হাজার টাকা। বার্ষিক ১২ শতাংশ রিটার্নের অনুমান অনুযায়ী, এই বিনিয়োগের সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ৩ কোটি ৫৩ লক্ষ টাকা।     

একইভাবে, প্রতি মাসে ৩ হাজার টাকা সোনায় বিনিয়োগ করে প্রতি বছর বিনিয়োগের অঙ্ক ১০ শতাংশ বাড়ানো হলে ৩০ বছরে মোট বিনিয়োগ হবে প্রায় ৫৯ লক্ষ ২২ হাজার টাকা। বার্ষিক ১০ শতাংশ রিটার্নের অনুমান ধরলে এই পোর্টফোলিওর সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা।     

এই দুই বিনিয়োগ মিলিয়ে ৫০ বছর বয়সে মোট পোর্টফোলিওর মূল্য দাঁড়াতে পারে প্রায় ৫ কোটি ৪৬ লক্ষ টাকা। অর্থাৎ, শুরুতে মাসে ৭ হাজার টাকা বিনিয়োগ এবং সময়ের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বড় তহবিল তৈরির সম্ভাবনা রয়েছে।     

আরও পড়ুন: আজ মমতার মিছিল, “আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে”, পরামর্শ মুখ্যমন্ত্রীর

তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ড ও সোনায় বিনিয়োগে রিটার্ন নিশ্চিত নয়। বাজারের ওঠানামায় প্রকৃত আয় কম বা বেশি হতে পারে। এই হিসাবেও মুদ্রাস্ফীতি ও করের প্রভাব ধরা হয়নি। তাই নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও বিনিয়োগের সময়সীমা বুঝে পরিকল্পনা করা জরুরি।

Previous post

ডায়াবেটিসে আম, আলু বা কলা খাওয়া যাবে না? প্রচলিত খাদ্যভিত্তিক ভ্রান্ত ধারণার সত্যিটা জানুন

Next post

নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড়

Post Comment

You May Have Missed