পাকিস্তান ক্রিকেটের কঙ্কালসার পরিস্থিতি, খোঁচা দিয়ে ভন বললেন, ‘এটা কি দ্বিতীয় ডিভিশন ম্য়াচ’?
লর্ডস: দৈন্যদশা কাটছেই না পাকিস্তান ক্রিকেটের(Pakistan Cricket Team)। লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অল আউট হয়ে গিয়েছে পাক শিবির। প্রথম টেস্টে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টেও যেভাবে পাক ব্যাটিং ভেঙে পড়েছে, তা নিয়ে চূড়ান্ত সমালোচনা হচ্ছে। সোশ্য়াল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়ে মন্তব্য করছেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন রীতিমত খোঁচা দিয়েছেন পাকিস্তানের ব্যাটিংয়ের এই ছবি দেখার পর। বিবিসি টেস্ট ম্য়াচ স্পেশালে পাকিস্তানের ব্যাটিং দেখার পর ভনের মন্তব্য, ‘এটা কি কোনও দ্বিতীয় ডিভিশনের কাউন্টি ক্রিকেট চলছে?’
পাকিস্তানের ব্য়াটিং খুবই দুর্বল সে কথা উল্লেখ করে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, ‘আমি সত্যি বলতে চাই যে ইংল্যান্ডের বোলারদের একেবারেই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ হয়ত এই মুহূর্তে সবচেয়ে সহজতম ব্যাটিং লাইন আপ বোলিং করার জন্য। যদি এমন পারফরম্য়ান্সের মুখে পড়তে হয় ইংল্যান্ডের বোলিং লাইন আপকে, তাহলে হয়ত পরবর্তীতে কোনও শক্তিশালী ব্যাটিং ইউনিটের সামনে পড়লে সমস্যায় পড়তে হতে পারে আর্চারদের।’
এরপরই ভন বলেন, ‘আমার মতে পাকিস্তানের এই ব্য়াটিং লাইন আপ কি কোনওভাবে দ্বিতীয় ডিভিশনের কাউন্টি ক্রিকেটের মত মনে হচ্ছে না? ওদের যে ব্যাটিংয়ের মানদণ্ড, তা দেখে কোনওভাবেই বলা যায় না যে এটা টেস্ট খেলার মত স্ট্যান্ডার্ডের।’
লর্ডস টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে একমাত্র আজান ওয়াইশ সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন। সাতটি বাউন্ডারির সাহায্য়ে ১০৭ বলে এই ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন তিনি। এছাড়া কোনও ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁত ফোটাতেই পারেননি কেউ। ইংল্যান্ডের চার পেসারকে মূলত খেলিয়েছিল ম্য়ানেজমেন্ট। রুট তাঁদের দারুণভাবে ব্যবহার করেন। আর্চার ও রবিনসন দু’জনে মিলে মোট ৭ উইকেট ঝুলিতে পুরে নেন। ৪ উইকেট নেন রবিনসন ও আর্চার ৩ উইকেট নেন। জস টাং ২ উইকেট নেন। গাস অ্য়াটকিনসন অবশ্য কোনও উইকেট পাননি। পাক বোলাররা যদিও তাঁদের ব্যাটারদের তুলনায় ভাল পারফর্ম করেছেন এখনও পর্যন্ত লর্ডস টেস্টে।
Post Comment