নেটে ব্যাটিং শুরু ধোনির, আত্মবিশ্বাসে টগবগ করছে সিএসকে শিবির
চেন্নাই: এবারের আইপিএল এখনও পর্যন্ত খুব একটা ভাল কাটেনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। ৬ ম্য়াচ খেলে মাত্র ২টো ম্য়াচে জয় এসেছে। তার ওপ আবার দলের প্রাণভোমরা মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) একটি ম্য়াচেও নামতে পারেননি এখনও পর্যন্ত। চেন্নাই সমর্থকরা ইতিমধ্যেই খোঁজ শুরু করে দিয়েছেন যে তাঁদের প্রিয় ‘থালা’ কবে মাঠে ফিরবেন। সিএসকের সোশ্য়াল মিডিয়ায় দেওয়া একটি ভিডিও ক্লিপ দেখে এবার আশ্বস্ত হতে পারেন ধোনিপ্রেমীরা।
রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই সুপার কিংস তাঁদের পরবর্তী ম্য়াচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগামী ২৩ এপ্রিল। সেই ম্য়াচে ধোনিকে দেখা যেতে পারে। এমনটাই আশা করা হচ্ছে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন এমএসডি। তাঁর পরিবর্তে উইকেটের পেছনে প্রত্যেক ম্য়াচেই দেখা যাচ্ছে সঞ্জু স্যামসনকেও। ধোনি যদি ফেরেনও উইকেটের পেছনে হয়ত স্যামসনই থাকবেন। তবে সমর্থরা আশাবাদী হতে পারেন যে তাঁরা ধোনিকে ২২ গজে দেখতে পারেন।
ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের ২ তারকা ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। পেস বোলার খলিল আহমেদ ও তরুণ ব্যাটার আয়ুশ মাহত্রে। এই পরিস্থিতিতে ধোনির একাদশে ঢোকাটা দলের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়াবে। ধোনি ছাড়াও ডেওয়াল্ড ব্রেভিসকে দেখা যেতে পারে। তিনিও চোট সারিয়ে ফিরে এসেছেন।
মঙ্গলবারই চেন্নাই সুপার কিংসের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আয়ুশ মাহত্রেকে আর এই মরশুমে পাওয়া যাবে না। চেন্নাইয়ের আগের ম্য়াচ ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্য়াচেই ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন আয়ুশ। সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি বলেছিলেন যে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন আয়ুশ৷ তাঁর স্ক্যান হবে। আর তা হওয়ার পর হাসির কথাই সত্যি প্রমাণিত হল। বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আয়ুশ। তাঁকে ৬-১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আয়ুশ মাহত্রের পরিবর্ত প্লেয়ার নাম দ্রুত ঘোষণা করবে সিএসকে ম্যানেজমেন্ট৷ আয়ুশের পরিবর্ত হিসেব কাক বেছে নয় সেটাই দেখার। তবে আয়ুশের পরিবর্ত হিসেবে সুযোগ চলে আসতে পারে উরভি পটেলের।
সিএসকে এখনও পর্যন্ত ৪ পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট টেবিলে নীচের দিকে রয়েছেন। তাই আগামী ম্য়াচগুলো চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে, সানরাইজার্স মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে ৪৭ রানে।



Post Comment