নিউটাউনে ১৮০ কেজি গাঁজা! উড়িষ্যা থেকে মাদক পাচারের বিরাট ছক ভেস্তে দিল এসটিএফ

নিউটাউনে ১৮০ কেজি গাঁজা! উড়িষ্যা থেকে মাদক পাচারের বিরাট ছক ভেস্তে দিল এসটিএফ

Last Updated:

নিউটাউনে বেঙ্গল এসটিএফ-এর অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে আনুমানিক ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও খালাশিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে এই বিপুল পরিমাণ মাদক পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছিল, যার গন্তব্য নিয়ে শুরু হয়েছে বিস্তারিত অনুসন্ধান।

News18
News18

নিউটাউনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বেঙ্গল এসটিএফ-এর তৎপরতায় আনুমানিক ১৮০ কেজি গাঁজা সহ একটি মালবহনকারী গাড়ি আটক করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও খালাশিকে।

বেঙ্গল এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে উড়িষ্যা থেকে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গে আনা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে নিউটাউনের ১২ নম্বর ট্যাংক সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে এসটিএফ। নির্দিষ্ট সময়েই সন্দেহভাজন গাড়িটি এলাকায় প্রবেশ করলে সেটিকে আটক করা হয়।

তল্লাশি চালানোর সময় তদন্তকারীরা দেখতে পান, গাড়ির পিছনের স্ট্রাকচারের নিচে অত্যন্ত কৌশলে থরে থরে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকেই উদ্ধার হয় আনুমানিক ১৮০ কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই আটক করা হয় চালক ও খালাশিকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা উড়িষ্যার বাসিন্দা এবং সেখান থেকেই এই মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছিল। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—উড়িষ্যা থেকে রওনা দেওয়ার সময় গাড়িতে উড়িষ্যার নম্বর প্লেট লাগানো ছিল, তবে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেটি বদলে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো হয়, যাতে নজর এড়ানো যায়।

এই বিপুল পরিমাণ গাঁজা নিউটাউনেই নামানোর পরিকল্পনা ছিল, নাকি অন্য কোথাও পাচার করার ছক ছিল—তা খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। পাশাপাশি, এই মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত এবং কার কাছে এই চালান পৌঁছনোর কথা ছিল, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Previous post

সকালে চা খেয়েছিলেন একসঙ্গে, রাহুলের জীবনের শেষ দিনে সঙ্গী ছিলেন অম্বরীশ! ঠিক কী হয়েছিল সেদিন?

Next post

West Bengal assembly Elections 2026: পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে অগ্নিমিত্রা পালের অস্থাবর সম্পত্তির পরিমাণ! কোটি টাকার ফ্ল্য়াট-সোনা? মোট সম্পত্তি কত?

Post Comment

You May Have Missed