দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় দলের হয়ে অভিষেক বৈভবের, ভেঙে চুরমার সচিন-তিলকের রেকর্ড

শনিবার, ৪ জুলাই ভারতীয় ক্রিকেটে এক স্মরণীয় দিন হয়ে রইল। কারণ, ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অভিষেক ঘটাল বৈভব সূর্যবংশী।

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অভিষেক হল বিহারের বিস্ময়-কিশোরের। সেই সঙ্গে তৈরি হল নতুন নজির।

বৈভবই আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার। শনিবার যার বয়স ১৫ বছর ৯৯ দিন।

এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেকের সময় সচিনের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন।

সচিনের কীর্তি ভেঙে নতুন নজির গড়ল বৈভব। ভেঙে দিল তিলক বর্মার রেকর্ডও।

তিলক ছিলেন টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার।

১৮ বছর ৮০ দিনে অভিষেক হয়েছিল তাঁর। তিলককে পেরলেন বৈভব। বৈভবের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দিলেন তিলকই।

আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো সর্বকনিষ্ঠ ক্রিকেটার পাকিস্তানের হাসান রাজা।

১৪ বছর ২২৭ দিনে অভিষেক হয়েছিল তাঁর। দ্বিতীয় স্থানে বৈভব।

দিনটিকে বিহার ক্রিকেটের সোনার দিন বলে বর্ণনা করেছেন বিহার রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হর্ষবর্ধন। বৈভব ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। - IANS

দিনটিকে বিহার ক্রিকেটের সোনার দিন বলে বর্ণনা করেছেন বিহার রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হর্ষবর্ধন। বৈভব ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। – IANS

Published at : 04 Jul 2026 09:33 PM (IST)

আরও জানুন ক্রিকেট

Previous post

Ritabrata Banerjee: ‘মেসেজ বাইরে আসলে আরও বিব্রত হবেন,’ চন্দ্রিমা বেরিয়ে আসার পরেই চাঁচাছোলা ঋতব্রত! মমতাকে ইঙ্গিত, ‘মুখ পোড়া ভাল নয়’

Next post

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ইতিহাস! সচিন-শেফালির রেকর্ড ভেঙে ভারতীয় দলে অভিষেক বিস্ময় বালক বৈভবের

Post Comment

You May Have Missed