দীর্ঘদিন পরে ছোটপর্দায় টোটা রায়চৌধুরী, সঙ্গে সুদীপ্তা! আসছে নতুন গল্প?
কলকাতা: দীর্ঘদিন পরে, ছোটপর্দায় টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)! এর আগে, ছোটপর্দায় মুষ্ঠিমেয় ধারাবাহিকে অভিনয় করলেও, যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। পাশাপাশি, বছরের পর বছর ভিন্ন ভিন্ন স্বাদের চরিত্রে সিনেমার পর্দায় জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। টোটা অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে, অন্যমত জনপ্রিয় হল, ‘শ্রীময়ী’। এই ধারাবাহিকে, রোহিত সেন নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘদিন পরে, ফের ছোটপর্দায় আসতে চলেছে তিনি! কোন চরিত্রে?
ছোটপর্দায় টোটা! কোন চরিত্রে?
সান বাংলার জনপ্রিয় শো, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ -এ এবার অতিথি হিসেবে আসছেন, টোটা রায়চৌধুরী। জুন মাসের ফিনালেতে অতিথি হিসেবে আসছেন তিনি। শুধু অভিনেতা নন, টোটা ফিটনেস ফ্রিক ও। সোশ্যাল মিডিয়ায় হামেশাই শরীরচর্চার বিভিন্ন ভিডিও শেয়ার করে নেন তিনি। আর ইতিমধ্যেই দর্শক জেনে গিয়েছেন, তালিম পেলে টোটা নাচও করেন দুর্দান্ত। বলিউডের জনপ্রিয় সিনেমা, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) -তে কত্থক নাচ করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন টোটা। সান বাংলার অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে এসে নাচের ঝলক ও দেখালেন টোটা।
টোটা আর সুদীপ্তার জুটি
‘তাকি ও তাকি’ থেকে শুরু করে ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’, ‘জীবনে কি পাব না’.. একের পর এক গানে. নাচের ছন্দে পা মেলান টোটা। পাশাপাশি এদিন মঞ্চে উঠে আসে ফেলুদার প্রসঙ্গও। টোটা চিরকালই বলে এসেছেন, ‘ফেলুদা’ তাঁর অন্যতম প্রিয় একটি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করতে পারা জীবনে তাঁর একটা বড় পাওয়া। এদিন যথারীতি সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তাঁর আর টোটার গল্পেও জমে ওঠে মঞ্চ। এই মঞ্চে বিভিন্ন প্রতিযোগীদের গল্প, তাঁদের জীবনের লড়াইয়ের কথাও উঠে আসে। সব মিলিয়ে জমজমাট মঞ্চ। প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ -এর সঞ্চালনা করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন সুদীপ্তা। তবে শোনা যাচ্ছে, এই শো-এর সঞ্চালনায় আর দেখা না ও যেতে পারে তাঁকে। তিনি আর সময় দিতে পারছেন না বলে চ্যানেলকে জানিয়েছেন। তবে এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: Prabhat Roy: ‘বড় মাছ চাই’, শ্যুটিংয়ে গিয়ে নিজেই বাজার করতেন শমিত ভঞ্জ! গল্পে প্রভাত রায়
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি



Post Comment