দিঘার সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা! ওল্ড দিঘায় স্নান করতে নেমে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু যুবকের

দিঘার সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা! ওল্ড দিঘায় স্নান করতে নেমে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু যুবকের

Last Updated:

দিঘায় সমুদ্রস্নানে নেমে মৃত্যু পর্যটকের। ওল্ড দিঘায় স্পিড বোটের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের নাম বাপন সেক আলি (২৮)। তিনি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা ছিলেন।

দিঘায় মর্মান্তিক দুর্ঘটনা
দিঘায় মর্মান্তিক দুর্ঘটনা

দিঘা, পঙ্কজ দাশরথি: দিঘায় সমুদ্রস্নানে নেমে মর্মান্তিক পরিণতি হল পর্যটকের। স্পিড বোটের ধাক্কায় প্রাণ হারালেন এক পর্যটক। ওল্ড দিঘার ঘোলা ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বাপন সেক আলি (২৮)। তিনি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই যুবক অন্যান্যদের মতোই সমুদ্রে স্নান করছিলেন। আচমকাই একটি দ্রুতগামী স্পিড বোট এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। বোটের পাখার আঘাতে তিনি গুরুতর জখম হন এবং সমুদ্রের জলে ভেসে যান। ঘটনাটি নজরে আসতেই ঘাটে কর্মরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর সৈকত নগরীর নিরাপত্তা এবং স্পিড বোট চলাচলের নিয়মাবলি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। আনন্দ ভ্রমণে এসে এমন আকস্মিক মৃত্যুতে মৃতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক স্পিড টিকে আটক করেছে।

এর আগে গত ২৩ মে দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছিল বাগুইআটির যুবকের৷ দুপুরে ওল্ড দিঘার মাসিরবাড়ি ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয় তার। মৃত পর্যটকের নাম চিরঞ্জিত সরকার (৩৫)। তিনি কলকাতার বাগুইআটি থানার ৪ নম্বর কলোনির বাসিন্দা ছিলেন।

স্নান করার সময় কিছুটা বেপরোয়া হয়ে তিনি গভীর জলের দিকে চলে যান এবং উত্তাল ঢেউয়ের টানে তলিয়ে যান। বন্ধুদের চিৎকার শুনে সৈকতের নুলিয়াকর্মীরা দ্রুত তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Post Comment

You May Have Missed