ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী বলল আদালত?

ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলা, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী বলল আদালত?

Last Updated:

Calcutta High Court: জনরোষের নামে ডিম ছোড়া থেকে প্রকাশ্যে হাঁটানো, এবার জনস্বার্থ মামলায় কড়া বার্তা দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সরকারকে রিপোর্ট দিয়ে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। আর কী কী বলেছে হাইকোর্ট?

ডিম নিয়ে কড়া বার্তা হাইকোর্টের
ডিম নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

কলকাতা: জনরোষের নামে ডিম/বিভিন্ন বস্তুু ছোড়া বন্ধে গাইডলাইন জারি করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের ডিজিপিকে গাইডলাইন তৈরি করতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এই বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। রাজ্য এই বিষয়ে কী কী পদক্ষেপ করেছে রিপোর্টে জানাতে হবে রাজ্যকে। মামলায় ২ সপ্তাহের মধ্যে হলফনামা তলব রাজ্যের।

রাজ্যে ডিম ছোড়ার কতগুলি ঘটনা ঘটেছে, হাতে হ্যান্ডকাপ পরানোর মতন ঘটনা কতগুলি ঘটেছে তাও রিপোর্টে জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে পরিসংখ্যান-সহ রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জনরোষ দেখিয়ে ডিম ও অন্যান্য নানা বস্তু ছুড়ে হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা জনস্বার্থ মামলায় আজ কার্যত কড়া বার্তা দিয়েছে আদালত। অভিযুক্তদের হাঁটানো, কোমরে দড়ি পড়ানো, হাতে হ্যান্ডকাপ লাগানো, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া। রাজ্যের একাধিক ঘটনায় আইনের শাসন অবলুপ্ত এমনই অভিযোগ এনে জনস্বার্থ  মামলা করা হয়েছে হাইকোর্টে। তারই পরিপ্রেক্ষিতে আজ বড় পর্যবেক্ষণ আদালতের।

আদালতের নির্দেশে কী বলা হয়েছে?

ডিম ছোড়া / অভিযুক্তদের হাতে হান্ডকাপ পরানো, দড়ি পরানো রোধে রাজ্যকে গাইডলাইন তৈরি করার নির্দেশ।

রাজ্যের ডিজিপিকে গাইডলাইন তৈরি করতে নির্দেশ।

গাইডলাইন সব থানায় পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

হলফানামা দিয়ে রাজ্যকে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য জুড়ে কতগুলি ঘটনা, এবং কোন ঘটনায় কী কী পদক্ষেপ তাও জানতে চেয়েছে আদালত।

২ সপ্তাহে হলফনামা দাখিল করবে রাজ্য।

২০ জুলাই মামলার পরবর্তী শুনানি।

Post Comment

You May Have Missed