‘ডিম ছোড়া জা.. নো.. য়ারটার বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করলাম…’ সোশ্যাল মিডিয়ায় লিখলেন কুণাল ঘোষ
Last Updated:
কুণাল ঘোষ বলেছেন, ‘‘কে অত্যাচার করেছে? কে করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? ইয়ার্কি মারার জায়গা পায়নি। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুক। আপনাদের সরকার। যদি কেউ অত্যাচার করে থাকে, আপনাদের সরকার, আপনাদের পুলিশ… অত্যাচার করেছে বলে রাস্তায় আক্রমণ করা হবে?’’
কলকাতা: এবার উড়ে আসা ডিমের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার মুখেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। ডিম কুণালের মাথায় ফেটেছে। ঘটনাটি ঘটেছে মমতার বাড়ির একেবারে সামনে।
এবার ডিম ‘খেলেন’ কুণাল ঘোষ। কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার সময় তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এল ডিম। এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। কুণাল ঘোষের মাথায় লেগে ফাটল কাঁচা ডিম।
কুণাল ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘ডিম ছোড়া জা.. নো.. য়ারটার বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করলাম। রাত ১১: ১৫-তে। একা এসেছি। ওই কটা ছেলে জড়ো হয়ে আবার অসভ্যতা করতে এসেছিল। সে যাক, বিকেলের বাঁ.. দরটাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে।’’

সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল। সেই সময়ে তিনি দেখেন, রাস্তায় তাঁর জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। কুণাল তাঁকে দেখতে পান। কিছু বার্তালাভ হয় তাঁদের। পরক্ষণেই কুণালের মাথায় ডিম ছুড়ে মারা হয়।
Kolkata,West Bengal




Post Comment