‘ঠিক করেছিলাম প্রশাসনিক বৈঠকে সব MLA-দের ডাকব, বিশেষ বিশেষ MLA-রা এসেছেন’, বললেন শুভেন্দু

‘ঠিক করেছিলাম প্রশাসনিক বৈঠকে সব MLA-দের ডাকব, বিশেষ বিশেষ MLA-রা এসেছেন’, বললেন শুভেন্দু

Last Updated:

প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ঠিক করেছিলাম প্রশাসনিক বৈঠকে সব MLA-দের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমএলএ-রা এসেছেন। MLA-রা এসেছিল তাদের বলার সুযোগ দিয়েছি, বসিরহাটের আমরা গঠনমূলক কাজ করি”।

বড় সিদ্ধান্ত শুভেন্দুর
বড় সিদ্ধান্ত শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, “ঠিক করেছিলাম প্রশাসনিক বৈঠকে সব এমএলএ দের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমএলএ-রা এসেছেন। এমএলএরা এসেছিল তাদের বলার সুযোগ দিয়েছি, বসিরহাটের আমরা গঠনমূলক কাজ করি”। সেই সঙ্গে তিনি আরও বলেন, “৫ই জুন সব ব্লকে পুরসভাতে মায়ের নামে একটি গাছ কেন্দ্রের প্রকল্প আমরাও পালন করব প্রত্যেক বিধায়ককে অরণ্য দপ্তর ফলের গাছ দেবে। এলাকায় বিতরণ করার জন্য”।

ওবিসি সংরক্ষণ নিয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের। সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি শ্রম দফতরের। ৭ শতাংশ ওবিসি সংরক্ষণকে সামনে রেখেই রাজ্য সরকারি চাকরিতে নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করল রাজ্য।

১০০টি শূন্যপদের মধ্যে নির্দিষ্ট পয়েন্টে সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ ‘C’ ও ‘D’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ রাখা হয়েছে। PWD প্রার্থীদের জন্য ৪টি রোস্টার পয়েন্ট সংরক্ষিত থাকবে বলে নির্দেশ। OBC সংরক্ষণ ৭ শতাংশ কার্যকর করার কথাও উল্লেখ বিজ্ঞপ্তিতে। যোগ্য Exempted Category প্রার্থী না মিললে সাধারণ নিয়মে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ জানুয়ারির আগের সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য।

প্রসঙ্গত, কল্যাণীতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেখান থেকেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন আগামিকাল, বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হতে চলেছে। একইসঙ্গে সরকারি বসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়েও নতুন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘ঠিক করেছিলাম প্রশাসনিক বৈঠকে সব MLA-দের ডাকব, বিশেষ বিশেষ MLA-রা এসেছেন’, বললেন শুভেন্দু

Post Comment

You May Have Missed