ট্রেনে লুকোচুরি খেলছিল দুই খুদে, আচমকা ছেড়ে দিল ট্রেন… সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই সমাধান করে ফেলল পুলিশ

ট্রেনে লুকোচুরি খেলছিল দুই খুদে, আচমকা ছেড়ে দিল ট্রেন… সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই সমাধান করে ফেলল পুলিশ

Last Updated:

এরপরই রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে রানিগঞ্জ থেকে ধানবাদ পর্যন্ত চিরুনি তল্লাশি শুরু করে কুলটি থানার পুলিশ।

ট্রেনে লুকোচুরি খেলছিল দুই খুদে, আচমকা ছেড়ে দিল ট্রেন...(Representative Image)
ট্রেনে লুকোচুরি খেলছিল দুই খুদে, আচমকা ছেড়ে দিল ট্রেন…(Representative Image)

আসানসোল, দীপক শর্মা: ​খেলার ছলে যে এত বড় কাণ্ড ঘটে যাবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি আসানসোলের কুলটি থানার বরাকরের রাঁচি গ্রামের দুই কিশোর। গত সোমবার বরাকর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা প্যাসেঞ্জার ট্রেনে আপন মনে লুকোচুরি খেলছিল ৯ ও ১১ বছরের দুই খুদে। কিন্তু খেলার ঘোর কাটার আগেই আচমকা হুইসেল বাজিয়ে ছেড়ে দেয় ট্রেন! চলন্ত ট্রেন থেকে নামার সাহস পায়নি তারা। চোখের পলকে বরাকর স্টেশন পেরিয়ে ট্রেন যখন ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে থামে, তখন চারদিকের অচেনা পরিবেশ দেখে কান্নায় ভেঙে পড়ে ওই দুই কিশোর।

​এদিকে রাত গড়ালেও ঘরের ছেলে ঘরে না ফেরায় বুক ফেটে যাচ্ছিল মা-বাবার। দিকবিদিক জ্ঞান হারিয়ে মঙ্গলবার কুলটি থানার দ্বারস্থ হয় পরিবারটি। নিখোঁজ ডায়েরি হতেই কোমর বেঁধে মাঠে নামে পুলিশ। শুরু হয় রুদ্ধশ্বাস তল্লাশি। বরাকর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুলিশের চোখে পড়ে সেই নাটকীয় দৃশ্য— দুই কিশোর হন্তদন্ত হয়ে ট্রেনে উঠছে!

​শেষমেশ ধানবাদ স্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের। নিখোঁজের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার সেই দুই খুদেকে অক্ষত অবস্থায় তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশের এই অবিশ্বাস্য ও তৎপর ভূমিকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখের জল ধরে রাখতে পারেনি পরিবারটি। যেন এক চরম উৎকণ্ঠার পর সিনেমাটিক হ্যাপি এন্ডিং! ঘরের ছেলে ঘরে না ফেরায় বুক ফেটে যাচ্ছিল মা-বাবার। তবে সন্তানকে ফিরে পেয়ে আশ্বস্ত বাবা-মা৷

Previous post

শিয়ালদহ-বারাসত রুটে এবার এসি লোকাল! জেনে নিন নতুন ট্রেনের সময়সূচি

Next post

Annapurna Yojana: ১’টা বাজতেই ব্যাঙ্কে লম্বা লাইন, শেষমেশ অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকল অ্যাকাউন্টে? বাড়ি বসেই জানুন স্ট্যাটাস

Post Comment

You May Have Missed