টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস আয়ার্ল্যান্ডের, শ্রেয়সের দুঃস্বপ্নের অভিষেক

টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস আয়ার্ল্যান্ডের, শ্রেয়সের দুঃস্বপ্নের অভিষেক

বেলফাস্ট: টি-২০ বিশ্বকাপে বিশ্বসেরা হওয়ার সাড়ে তিন মাসের মাথায় লজ্জায় মুখ পুড়ল ভারতীয় ক্রিকেটের। বাইশ গজের দুনিয়ায় বিরাট অঘটন। বেলফাস্টে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল আয়ার্ল্যান্ড। তৈরি হল ইতিহাস।  ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় আইরিশদের।

আর সেটা এল এমন এক ম্যাচে, যে ম্যাচে জাতীয় দলের অধিনায়ক হিসাবে অভিষেক হল শ্রেয়স আইয়ারের। একটা সময় তাঁকে টি-২০ দলের অবিচ্ছেদ্য অংশ মনে করা হতো। তবে ২০২৩ সালের পর থেকে এই ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলেননি শ্রেয়স। তাঁকে টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে দেখে অবাক হয়েছিলেন অনেকে। টি-২০ বিশ্বকাপ জেতার তিন মাসের মাথায় সূর্যকুমার যাদবকে সরিয়ে সেই শ্রেয়সকেই অধিনায়ক করেছেন সিনিয়র নির্বাচকেরা। তবে টি-২০ দলের অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন শ্রেয়স।

আয়ার্ল্যান্ডের কাছে ৩৪ রানে হেরে গেল ভারত। প্রথমে ব্য়াট করে ১৮২/৯ তুলেছিল আয়ার্ল্যান্ড। জবাবে ৭ বল বাকি থাকতে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেল ভারত। ৩৪ রানে ম্যাচ জিতল আয়ার্ল্যান্ড।

 

টস জিতে শুক্রবার আয়ার্ল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভারে আইরিশরা তুললেন ১৮২/৯। আইরিস অধিনায়ক লরকান টাকার ৩৬ বলে ৫০ ও গ্যারেথ ডেলানি ৩২ বলে ৪৯ রান করলেন। ভারতের জার্সিতে প্রায় ৪ মাস পরে মাঠে ফিরলেন হর্ষিত রানা। মাঠে ফিরেই আগুন ঝরালেন ডানহাতি ফাস্টবোলার । বেলফাস্টে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে নিলেন ৩ উইকেট । ২টি করে উইকেট অর্শদীপ সিংহ ও অক্ষর পটেলের ।

রান তাড়া করতে নেমে শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা । ২০ বলে ৪৯ রান করেন তিনি । কিন্তু আর কেউই রান পাননি । সঞ্জু স্যামসন থেকে শুরু করে ঈশান কিষাণ, অধিনায়ক শ্রেয়স, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর কেউই রান পাননি। আয়ার্ল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট ম্য়াথু হামফ্রেইজ় ও ম্যাট হলার্ডের।

আরও পড়ুন: সিএবির এজিএমে ‘থ্রেট কালচার’! বাঁকুড়ার অভিযোগ ঘিরে তোলপাড়, বিতর্কে পুড়ছে বাংলার ক্রিকেট



Post Comment

You May Have Missed