জ্বরে ভুগছিলেন মা, দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু

কলকাতা: দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু । মৃত ওই ছাত্রের নাম জয়ষ্ণু মজুমদার। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।  জয়ষ্ণুর বাড়ি,  দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ায়।

আরও পড়ুন, বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই ‘নতুন ভাতা’ ?

 পরিবার সূত্রে খবর,  গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জয়ষ্ণুর মা। তারপরেই জ্বরে আক্রান্ত হয় জয়ষ্ণু। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে ওই স্কুল পড়ুয়ার। গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে জয়ষ্ণুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাবালকের মৃত্যু,​ ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। ডেঙ্গি সংক্রমণের জেরে ‘অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক’ দেখা দেয়। যার কারণে এই মর্মান্তিক পরিণতি, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণের উল্লেখ।

Post Comment

You May Have Missed