Government Employees Holiday: বড় খবর…! কমতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি? কত ‘দিন’ কমার সম্ভাবনা? জানুন!
Last Updated:
Government Employees Holiday: কর্মসংস্থান ফেরাতে সরকারি কর্মীদের কাজে আরও বেশি দিন যোগদানের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ইঙ্গিত নবান্নের। কত কমতে চলেছে ছুটির দিন?
কলকাতা: আগামী বছর থেকেই কমতে পারে সরকারি কর্মচারীদের ছুটি। নবান্ন সূত্রে খবর, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা বেশ কিছুটা কমতে পারে।
বর্তমানে বছরে ৫৪টি সরকারি ছুটি রয়েছে। সেই সংখ্যা কমিয়ে ৪৫টি করার সম্ভাবনা। অর্থাৎ আগামী বছর থেকে সরকারি কর্মচারীদের ৯টি ছুটি কমতে পারে বলেই সূত্রের খবর। তবে ছুটির সংখ্যা আরও কমিয়ে ৪০-এর মধ্যে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাও জানা যাচ্ছে নবান্ন সূত্রে।
অন্যান্য রাজ্যে যেখানে বছরে ৪০টি সরকারি ছুটি রয়েছে, সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গেও চালু করা যায় কি না, তা খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কাজে গতি আনার বিষয়ে বারবারই বলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে মূলত সরকারি দফতরে কাজের দিন বাড়ানো এবং প্রশাসনিক কাজে আরও গতি আনতেই ছুটি কমানোর ভাবনা রাজ্যের। তবে আগামী বছর সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা শেষ পর্যন্ত কত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।

Post Comment