চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল

চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল

নয়াদিল্লি: চিনে বসে ভারতে রোগীর অস্ত্রোপচার করলেন এক চিকিৎসক। মাত্র ৯০  মিনিটে অস্ত্রোপচার সেরেও ফেললেন তিনি। প্রযুক্তির দৌলতেই এমনটা সম্ভব হল। এক্ষেত্রে সহায় হল রোবোটিক্স। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Robotic Surgery in Hyderabad)

৫৭ বছর বয়সি, হায়দরাবাদের এক রোগিণীর ইউরেটারিক অবস্ট্রাকশন ধরা পড়ে। হায়দরাবাদের হাসপাতালেই ভর্তি হন তিনি। চিনের উহানের বসে ওই রোগিণীর শরীরে রোবোটিক্স অ্যাসিস্টেড টেলি সার্জারি করেন এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি বিভাগের সিনিয়র ইউরোলজিস্ট সৈয়দ মহম্মদ গৌসে। (Surgery from China)

আরও পড়ুন: ‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ

কিডনি এবং ব্ল্যাডারকে সংযোগকারী টিউবে সমস্যা ছিল ওই রোগিণীর। টিউবটিকে খুলে আবারও ব্ল্যাডারের সঙ্গে জুড়ে দিতে হতো। সেই মতো সব কিছু পরীক্ষা করে দেখেছিলেন চিকিৎসক গৌসে। হাসপাতালে ভর্তিও করা হয় রোগিণীকে। কিন্তু চিনের হুবেই প্রদেশের উহান শহরে আয়োজিত সার্জিক্যাল কনফারেন্সে উড়ে যেতে হয় চিকিৎসক গৌসেকে। শেষ পর্যন্ত সেখান থেকে বসেই অস্ত্রোপচার করলেন। 

আরও পড়ুন: মরুভূমিতে লঞ্চপ্যাড, রেল যোগাযোগ…পরমাণু ঘাঁটির কাছে এসব কী করছে চিন? গোপনে যুদ্ধের প্রস্তুতি? স্যাটেলাইট-ছবি ঘিরে শোরগোল

হায়দরাবাদ থেকে ৩০০০ কিলোমিটার দূরে, চিনের তোংজি হাসপাতালের কনসোলে বসে, গত ১৮ মে হায়দরাবাদের হাসপাতালে অস্ত্রোপচার সারেন চিকিৎসক গৌসে। রোবোটিক্স আর্মস-কে রিয়েল টাইমে গাইড করেন তিনি। 3D ইমেজে রোগিণীর শরীরের ভিতরের অংশে স্পষ্ট ফুটে উঠেছিল তাঁর চোখের সামনে। সবমিলিয়ে ৯০ মিনিট লাগে অস্ত্রোপচার সারতে। অস্ত্রোপচারের একদিন পর হায়দরাবাদ পৌঁছে, সবার আগে ওই রোগিণীকে দেখতে যান তিনি। সব দেখে হাসপাতাল থেকে ছেড়েও দেন রোগিণীকে।

এত দূর থেকে এই প্রথম Tele Robotic Ureteric Reimplantation সফল হল। চিনের ওই সম্মেলন থেকে এমন ২৬টি লাইভ অস্ত্রোপচার হয়। ভারতের পাশাপাশি, ব্রাজিল, জর্জিয়া, গ্রিস এবং উজবেকিস্তানের চিকিৎকরাও সেখানে বসেই অস্ত্রোপচার করেন।

গত ১৫ বছর ধরে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজিতে কর্মরত চিকিৎসক গৌসে। রোবোটিক সার্জারি তাঁর কাছে নতুন কিছু নয়। তবে এই প্রথম এত দূরে বসে অস্ত্রোপচার করলেন। এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজিতে দু’টি রোবোটিক সার্জিক্যাল সিস্টেম রয়েছে, আমেরিকার Intuitive Surgical-এর তৈরি Da Vinci এবং চিনের Toumi Surgical Robot. Da Vinci-র দ্বারা ২০০০ অস্ত্রোপচার করেছেন চিকিৎসক গৌসে। চিনা রোবটটির সাহায্য়ে ৭০টি।



Previous post

Purulia News: লাঠি হাতে চোলাই ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল মহিলারা, মা-বোনেদের নজিরবিহীন অ্যাকশন! ‘রণচণ্ডী’ রূপ দেখে ভয়ে কাঁপছে কারবারিরা

Next post

অভিষেককে নোটিস CID-র, তিনি বললেন, ‘মামলা করব’, ‘এবার সর্দারিটা দেখান, কটাক্ষ বিজেপি-র’

Post Comment

You May Have Missed