গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ নিয়ে জল্পনা আদৌ সত্যি? কী প্রভাব পড়ছে সন্তানদের ওপর?
কলকাতা: বারে বারে শিরোনামে উঠে আসছে গোবিন্দ (Govinda) আর সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্কের সমীকরণ। বার বার প্রকাশ্যে চলে আসছে, তাঁদের বিচ্ছেদের জল্পনা। শোনা যায়, সুনীতা নাকি গোবিন্দের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছিলেন প্রথমে। সুনীতার অভিযোগ ছিল, বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন গোবিন্দ। সেই কারণেই তিনি বিচ্ছেদ দাবি করে, আদালতে যান। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে, সুনীতা বারে বারে বলেছেন, তিনি আর গোবিন্দ কখনও আলাদা হবেন না। কেই তাঁদের আলাদা করতে পারবেন না। তবে এই প্রসঙ্গ এবার প্রভাব ফেলছে, গোবিন্দের পরিবারের ওপর। সুনীতা আর গোবিন্দের সন্তানদের ওপর।
গোবিন্দ আর সুনীতার সম্পর্ক নিয়ে কী বললেন তাঁদের কন্যা?
গোবিন্দ আর সুনীতার একমাত্র কন্যা টিনা, তিনি অবশ্য ক্যামেরার সামনে বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এসব দেখছি। বাবা এবং মা-কে নিয়ে বহু ধরণের গল্পই তৈরি হয়েছে। প্রত্যেক বছরই একটা না একটা নতুন গল্প শুনি আমি। আগে এগুলি ম্যাগাজিনে ছাপা হত। তারপর আর এখন ইন্টারনেটে আসে, সবার মোবাইলে মোবাইলে ঘোরে। কিন্তু আমিও তো একটা মানুষ! স্বাভাবিকভাবেই অধিকাংশ কথারই কোনও সত্যতা নেই, অধিকাংশ কথাই বাড়িয়ে বলা হয়। বেশিরভাগ সময়েই কথা টেনে লম্বা করা হয়.. তখনই সমস্যা হয়। ক্লিকবেটের জন্য খবর তৈরি হই। কিন্তু আমি তো তপস্যী নই, আমারও বিরক্ত লাগে এই খবরগুলোকে। আমিও এই ইন্ডাস্ট্রিরই অংশ। তাই এই ধরণের ঘটনা যখন ঘটে, তখন নিজেকেই নিজেকে শক্তিশালী করতে হয়। কিন্তু আমি যখন সত্যিটা জানি, তখন এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না জানানোরই সিদ্ধান্ত নিয়েছি।’
পরিবার নিয়ে কী বলেছিলেন সুনীতা?
অন্যদিকে, সুনীতার সন্তান রয়েছে, তাঁদের কথা একাধিকবার উল্লেখ করেন তিনি। তবে গোবিন্দ ইদানিং আর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান না। তিনি বলেছেন, তিনি কাজে মন দিতে চান, নিজের ওপর কাজ করতে চান। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে চান না। অন্যদিকে সুনীতা চিরকালই বলেন যে, তিনি রান্না করতে খুবই ভালবাসেন। আপাতত তিনি, ‘মা হ্যায় না’ নামের একটি কুকিং শো-তে কাজ করছেন। অনুরাগীদেরও তাঁর কাজ ভীষণ পছন্দ হচ্ছে।
১৯৮৭ সালে বিয়ে করেছিলেন গোবিন্দ আর সুনীতা। তবে সেই বিয়ের কথা সেই সময়ে আর প্রকাশ্যে আনেননি তাঁরা। বিয়ের কথা একাধিক কারণে প্রকাশ্যে আনতে চাননি। যখন তাঁদের সন্তান টিনার জন্ম হয়, তখন স্ত্রী-কে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন গোবিন্দ। এরপরে তাঁদের ছেলে, যশবর্ধনের জন্ম হয়। সুনীতা চিরকালই সংসারকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি সবসময়েই বলেছেন যে, তিনি গোবিন্দর প্রেমে পাগল, গোবিন্দকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। তবে বর্তমানে, গোবিন্দর সঙ্গে তাঁর সম্পর্কের সমস্যা চলছে। সুনীতা একাধিকবার অভিযোগ করেছেন যে, অন্য সম্পর্কে জড়িত আছেন গোবিন্দ, সেই কারণেই তিনি আর সুনীতার সঙ্গে থাকেন না।
আরও পড়ুন: Mimi Chakraborty: অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার



Post Comment