গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?

গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • শারীরিক অসুস্থতা থেকে মুক্তি, বাড়ি ফিরলেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়।
  • শ্যুটিংয়ে হিপ জয়েন্টে চোট, অবশেষে হল অস্ত্রোপচার।
  • দীর্ঘ অপেক্ষায়, অবশেষে চেনা পরিবেশে ফিরলেন জোজো।
  • সন্তানদের সঙ্গে, ফিরলেন স্বাভাবিক জীবনে, ফিজিওথেরাপি চলবে।

কলকাতা: হয়েছিল অস্ত্রোপচার, ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট লেগেছিল তাঁর। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাড়ি ফেরার খবর দিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা যেমন জোজো লিখেছেন, পাশাপাশি জানিয়েছেন, তাঁর অসুস্থতার সময়ে সবসময়েই তাঁর পাশে ছিলেন তাঁর মেয়ে আর একরত্তি ছেলে। জোজো আজ বাড়ি ফিরেছেন বলে যেমন খুশি তাঁর ছেলে আদি, তেমনই তাঁর নিজেরও ভাল লাগছে বাড়ির চেনা পরিবেশে ফিরে এসে।

কী হয়েছে সঙ্গীতশিল্পী জোজোর?

কী শারীরিক সমস্যা হয়েছিল জোজোর? সঙ্গীতশিল্পী জানিয়েছেন, অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে হিপ জয়েন্টে ব়্যাপচার হয়েছিল তাঁর। খুব খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু সেই সময়ে অস্ত্রোপচার করাননি তিনি। কড়া পেইনকিলার খেয়ে কোনোমতে সামাল দিয়েছিলেন পরিস্থিতি। এরপরে, গত সিজনে শো করতে গিয়ে সেই চোটের ওপর, ফের চোট লাগে তাঁর। ‘সারেগামাপা’-র বিচারকের দায়িত্বে ছিলেন জোজো। তিনি বলেন, তিনি অনেক সময়েই শ্যুটিং করতেন হয় কড়া পেইনকিলার খেয়ে, না হয় ইঞ্জেকশন নিয়ে। কোনোমতেই কাজ করে যাচ্ছিলেন তবে তাঁকে ভীষণভাবে ভোগাচ্ছিল ব্যথা। বিভিন্ন সময়ে তাঁকে লাঠি নিয়ে পর্যন্ত কাজ করতে হয়েছে। অবশেষে চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার ছাড়া আর উপায় নেই।  জোজো আরও জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সুষ্ঠুভাবেই মিটে গিয়েছে। তবে এখনও একা একা সাবলীলভাবে হাঁটতে পারছেন না জোজো। তিনি জানিয়েছেন, যেহেতু অপারেশনটা ভীষণ গুরুতর, সেই কারণে এখন কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে তাঁকে। তার সঙ্গে সঙ্গে চলবে ফিজিওথেরাপি। তবে তিনি কাজে কবে ফিরবেন, সেই পরামর্শ চিকিৎসকই দেবেন। তিনি যবে বলবেন কাজে ফিরতে, তবেই আবার শো করা শুরু করবেন জোজো। 

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন জোজো?

আজ সোশ্যাল মিডিয়ায় জোজো লিখেছেন, ‘হাই.. কেমন আছো, আছেন সবাই? আজ একটা অভিজ্ঞতা হল, তাই ভাবলাম একটু লিখি। এতদিন দূরের শো করতে যাওয়ার সময়ে, পুলিশ হুটার লাগানো গাড়িতে সাইরেন বাজিয়ে নিয়ে গিয়েছে। তবে আজ সাইরেন বাজানো অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরতে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যাই হোক, ১ সপ্তাহ বাদে বাড়ি ফিরে বেশ ভাল লাগছে। আদি খুব এক্সাইটেড। আর বাজো তো কয়েকটা দিন আমার সঙ্গেই ছিল। খুব গরম পড়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন।’

আরও পড়ুন: Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

 

Post Comment

You May Have Missed