গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের জন্য রাজ্য বাজেটে বড় ঘোষণা, কত আর্থিক সাহায্য পাবেন?
West Bengal Budget 2026: রাজ্য বাজেটের আওতায় গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের (ল্যাকটেটিং) সংবেদনশীল শ্রেণিকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আর্থিক সাহায্য- সহ মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও গর্ভবতী মায়েরা ৬টি পুষ্টি কিট পাবেন।
পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব অর্থমন্ত্রীর, রাজ্য বাজেটে বড় ঘোষণা। প্রতি মহকুমায় থাকবে একটি করে মহিলা থানা। প্রতি থানায় থাকবে নারী সহায়তা ডেস্ক। শহরের ব্যস্ত এলাকায় এবং সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। রাজ্য পুলিশের রিজার্ভ স্কোয়াডে মাতঙ্গিনী হাজরা এবং রানি শিরোমনির নামে দু’টি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন স্থাপন করা হবে।
রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, ‘রাজ্যে সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট। রাজ্যের উপর ৮ লক্ষ ১৫ হাজার কোটি টাকার ঋণ। একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।’ অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। শূন্যপদে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত। পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব। ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাব। শিক্ষাকর্মীদের জন্য ১ হাজার শূন্য পদে নিয়োগ। যেখানে প্রযোজ্য সেখানে ১০% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত।’
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
‘কলকাতা পুর-এলাকায় শালিমার-গার্ডেনরিচ টার্মিনাল। ১২০০ কোটি ব্যয়ে ভাগীরথী সেতু নির্মাণের প্রস্তাব। চিংড়িঘাটা-নিউটাউন এলিভেটেড করিডরের জন্য ৯০০ কোটি বরাদ্দ। অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি বরাদ্দ। পুরুলিয়া, বালুরঘাট, মালদায় নতুন বিমানবন্দর। কোচবিহারের বিমানবন্দর উন্নতি করা হবে। বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর চার লেন ব্রিজের জন্য ৮০০ কোটি। উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM, সমস্ত স্কুল-কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন। প্যারা টিচারদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধি। কাঁথি, কালিয়াচক, তুফানগঞ্জ ও ফলতায় মহিলা কলেজ। সুন্দরবনে যোগাযোগের উন্নতি করতে ১০০ কোটি টাকা বরাদ্দ। তৈরি হবে স্পোর্টস বিশ্ববিদ্যালয়। প্রতি বিধানসভা এলাকায় মিনি ইন্ডোর স্টেডিয়াম। জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য। ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে ৩ হাজার, অন্যদের ২ হাজার টাকা ভাতা। ১ লক্ষ টাকার কম আয় ও অন্য সামাজিক প্রকল্প না পেলে ভরসা কর্মসূচি।’
গড়ে তোলা হবে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট। ঝাড়গ্রামে জঙ্গলমহল চিড়িয়াখানায় টাইগার সাফারি হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে রাজ্য সরকারি ছুটি ঘোষণা। শ্যামাপ্রসাদের স্মৃতিতে পার্ক, গ্রন্থাগারে ২০০ কোটি টাকা বরাদ্দ। রাজবংশী লোকশিল্পের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে কলকাতায় মদের দোকান নয়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে মদের দোকান নয়।
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী
Post Comment